logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা!

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা!

প্রকাশিত হয়েছে : ৯:৫২:২৩,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৩৬ বার পঠিত

সুজয় চক্রবর্ত্তী, পটুয়াখালী থেকে:: পটুয়াখালীর কলাপাড়ায় ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝূঁকিপূর্ণ ভবনে ১১ হাজার ৩১৫ শিশু শিক্ষার্থী আতঙ্ক নিয়েই চলছে পাঠদান। এর মধ্যে ২৩টি বিদ্যালয় ভবন অধিক ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও মাত্র ২টি বিদ্যালয় ভবনকে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস বলছে জেলা শিক্ষা অফিসের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তবে কাঁঠাল পাড়া ও পশ্চিম নাচনাপাড়া বিদ্যালয় ভবনের পিলার, বিম, ছাদের পলেস্তারা খসে পড়ায় ঘূর্নিঝড় ফনি পরবর্তী মেরামত ও সংস্কার বরাদ্দ দিয়ে বিদ্যালয় দু’টির পাশে অস্থায়ী টিন শেড শ্রেনী কক্ষ তৈরী করে শিক্ষা কার্যক্রম সচল রাখা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৭৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তন্মধ্যে ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ঝূঁকিপূর্ন এবং ২৩টি বিদ্যালয়কে অধিক ঝূঁকিপূর্ন হিসেবে তালিকাভুক্ত করেছে উপজেলা শিক্ষা অফিস। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা প্রেরন করা হয়েছে।

শিক্ষা অফিস সূত্রটি আরও জানায়, অধিক ঝূঁকিপূর্ন সরকারী বিদ্যালয় গুলো হল পেয়ারপুর আমেনা খাতুন স: প্রা: বি:, নিশানবাড়িয়া মাছুয়াখালী স: প্রা: বি:, দক্ষিন খাপড়া ভাঙ্গা স: প্রা: বি:, উত্তর নিশানবাড়িয়া স: প্রা: বি:, দক্ষিন কমরপুর স: প্রা: বি:, দাসের হাওলা স: প্রা: বি:, গোলবুনিয়া স: প্রা: বি:, পাটুয়া স: প্রা: বি:, নিশানবাড়িয়া স: প্রা: বি:, পাঁচ জুনিয়া স: প্রা: বি:, লোন্দা স: প্রা: বি:, নিজশিববাড়িয়া স: প্রা: বি:, দ: গোলবুনিয়া স: প্রা: বি:, ধানখালী গাজী সফিউর রহমান স: প্রা: বি:, বাদুরতলি স: প্রা: বি:, পূর্ব টিয়াখালী স: প্রা: বি:, দ: টিয়াখালী স: প্রা: বি:, শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়, উত্তর চাকামইয়া স: প্রা: বি:, নেওয়াপাড়া স: প্রা: বি:, কাঁঠালপাড়া স: প্রা: বি:, মস্তফাপুর স: প্রা: বি:, নিজকাটা আর কে স: প্রা: বি:।

এদিকে চাকামইয়া ইউনিয়নের ১১৮ নং কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি দেয়ালে ফাঁটল ও ছাদ ধ্বসের ঘটনা ঘটে। বিদ্যালয় চলাকালীন সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের ছাদ ধ্বসে পড়ে। তবে এতে কেউ আহত না হলেও শিশু শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী জানান, ’বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৪ জন শিক্ষক এবং প্রায় ১০০ শিশু শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়টিতে। ১৯৯৮-১৯৯৯ অর্থবছরের এই ভবনটি নির্মিত হওয়ার পর এটিতে আর সংস্কার করা হয়নি। এলাকাবাসী এখন তাদের কোমলমতি শিশুদের স্কুলে পড়াশুনা নিয়ে খুবই দু:শ্চিন্তায় আছে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান জানান, ’অতি শীঘ্রই যেনো এই সমস্যার সমাধান করে বিদ্যালয়ের স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানানো হয়েছে।’

অভিভাবক মো. জালাল উদ্দিন জানান, ’নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হয়েছে। যার কারণে এটির এই অবস্থা। আমরা সন্তানদেরকে এই ঝুঁকির মধ্যে স্কুলে পাঠিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকছি।’
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাশার জানান, ’উপজেলার ১৭৩টি স্কুলের মধ্যে ৭৬টি বিদ্যালয়ের ভবন ঝূঁকিপূর্ন। এরমধ্যে ২৩টি বিদ্যালয় ভবনকে অধিক ঝূঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে। ইতোমধ্যে দু’টি বিদ্যালয় ভবনে ফাঁটল ও ছাদ ধ্বসের ঘটনার পর ফনি পরবর্তী মেরামত ও সংস্কার বরাদ্দ দিয়ে বিদ্যালয় দু’টির পাশে অস্থায়ী টিন শেড শ্রেনী কক্ষ তৈরী করে শিক্ষা কার্যক্রম সচল রাখা হয়েছে।’

শিক্ষাঙ্গন এর আরও খবর
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top