logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. পুড়ে গেলো ১ হাজার ইভিএম, তদন্ত কমিটি গঠন!

পুড়ে গেলো ১ হাজার ইভিএম, তদন্ত কমিটি গঠন!

প্রকাশিত হয়েছে : ১২:০৩:০৬,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে লাগা আগুনে প্রায় এক হাজার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়ে গেছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১ টায় এই আগুনের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে এসি, বৈদ্যুতিক ক্যাবলসহ আরও কিছু ক্ষতি হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইসি কর্মকর্তাদের ইভিএম মেশিন ক্ষতির পরিমাণ গণনা করে দেখার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে মোখলেছুর রহমান বলেন, ‘তারা হিসাব করলে সুনির্দিষ্ট তথ্য দেয়া যাবে। সেখানে ইভিএম মেশিন পাঁচ থেকে ছয় হাজারের মতো মেশিন ছিল। ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ইভিএম মেশিন এক হাজারের কম হবে না।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওখানে যেহেতু কেউ বসবাস করে না, সেখানে কোনো হিটার নেই, কাজেই বিদ্যুৎ ছাড়া অন্যকিছু তো দেখছি না।’ তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার, এনআইডি বিভাগ, গণপূর্ত বিভাগের প্রকৌশলী থাকবেন। তারা তিনটি বিষয় খতিয়ে দেখবেন। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে যাতে আগুন না লাগে তার সুপারিশ করবেন। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সেফটি কেন কাজ করেনি তাও প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করতে গিয়ে ইসির এই অতিরিক্ত সচিব বলেন, ‘আমি আজকে ভেতরে গিয়ে দেখলাম, সেখানে অল্প ক্ষতি হয়েছে। ভেতরে কয়েকটি এসি আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসির লাইন, বিদ্যুতের ওয়ারিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভিএম, বিশেষ করে ব্যালট ইউনিট, মনিটর–এগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কন্ট্রোল ইউনিট যেটা বেশি মূল্যবান সেগুলো পাশের কক্ষে ছিল, সেগুলোর ক্ষতি হয়নি।’

তবে এক হাজার ইভিএম মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে কি-না জানতে চাইলে পাশে থাকা এনআইডির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘এত হবে না।’তিনি বলেন, ‘আগুনে সেখানে থাকা ব্যালট ইউনিট রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। পয়েন্ট অব ফায়ার যেটা দেখলাম মেইনলি কেবলের দিকে ফায়ারটা ছড়িয়েছে। যার জন্য উপরের ক্যাবলগুলো পুরে গেছে। যে এসিগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাবলের বক্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের ব্যালট ইউনিট, মনিটর, কন্ট্রোল ইউনিট যেভাবে আশঙ্কা করেছিলাম সে তুলনায় ক্ষতি হয়নি। ক্ষতির পরিমাণ খুবই নগণ্য।’

‘তবে এটা আমরা বলবো যে, এটা ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের জন্য এবং টিম ওয়ার্কের জন্য এত বড় একটা ক্ষতির হাত থেকে আমরা বেঁচে গেছি।’

রংপুর-৩ আসনের উপনির্বাচনে ইভিএম ব্যবহারে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের পর আমরা দেখব। এনআইডি উইংয়ের পক্ষ থেকে আমরা বলব, সেখানে ইভিএম ব্যবহারের চেষ্টা করবো। আমরা সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। বাকিটা তথ্য-উপাত্ত সংগ্রহ করে কমিশনে উপস্থাপন করবো। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইভিএম কোনোটা তিনদিন আগে এসেছে, এগুলো পর্যায়ক্রমে এসেছে। এখানে সাড়ে চার হাজার সেটের মতো ইভিএম রেখেছি। সেগুলো বিভিন্ন রুমে রয়েছে। যে রুমে আগুন লেগেছে সেই রুমে দুই মিটারের মধ্যে আমরা দেখলাম, কোনো কন্ট্রোল ইউনিট অথবা ব্যালট ইউনিট ক্ষতিগ্রস্ত হয়নি। যেটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটুকু পানি দিয়ে নেভানোর কারণে।’

সেখানে গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেখানে কোনো কাগজপত্র ছিল না।’

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top