logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ঢাকা অচল করবেন শিক্ষার্থীরা!

ঢাকা অচল করবেন শিক্ষার্থীরা!

প্রকাশিত হয়েছে : ১১:৫৩:২৮,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৬৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ কোনো হঠকারী সিদ্ধান্তে যাওয়া হলে রাজধানী ঢাকাকে অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলের পক্ষে নয় জানিয়ে বলেন, অধিভুক্তি বাতিল হলে কঠোর আন্দোলনে যাবেন সাত কলেজের শিক্ষার্থীরা। প্রয়োজনে শিক্ষার্থীরা সেশনজটের দুই বছরের হিসাব মাঠে দাঁড়িয়ে নেবে।

সোমবার (৫ আগস্ট) বেলা ১১টায় ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত অবরোধ করে ঢাকা অচল করে দেয়া হবে।

সম্প্রতি একটি কুচক্রী মহল অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছে এবং তা বাতিলের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীবৃন্দ সমন্বয়ক একেএম আবুবকর।

ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সমন্বয়ক একেএম আবুবকর সংবাদ সম্মেলনে বলেন, ‘পূর্ব পরিকল্পনা ছাড়াই ২০১৭ খ্রিষ্টাব্দের ১৬ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্ত করা হয়। অধিভুক্ত হওয়ার পর থেকে নানাবিধ সমস্যা পরিলক্ষিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সাত কলেজের শিক্ষার্থীরা দুই বছর সেশনজটে পড়েছে। এমতাবস্থায় গণতান্ত্রিক পন্থায় নিয়মতান্ত্রিক উপায়ে অ্যাকাডেমিক সমস্যা সমাধানের জন্য ৫ দফা দাবিতে আমরা আন্দোলন করেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছে এবং তা বাতিলের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘ওই কুচক্রী মহলের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের কোনো সমন্বয় ও সম্পর্ক নেই। এরা একটি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এটি তাদের একান্ত অভ্যন্তরীণ বিষয়। সে বিষয়ে আমাদের কিছু বলার নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সমন্বয়ক কাজী নাসির, ইডেন কলেজ সমন্বয়ক ফৌজিয়া মিথিলা, সরকারি তিতুমীর কলেজ সমন্বয়ক মামুন শিকদার, সরকারি বাঙলা কলেজ সমন্বয়ক শহিদুল ইসলাম শাহেদ, কবি নজরুল সরকারি কলেজ সমন্বয়ক নুরজাহান শিখা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সমন্বয়ক আশরাফুল ইসলাম আরিফ এবং বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ সমন্বয়ক সুলতানা পারভীন বৃষ্টি প্রমুখ।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top