logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. নড়াইলসহ চার জেলায় ডেঙ্গু রোগী বাড়ায় উদ্বেগ-উৎকণ্ঠা!

নড়াইলসহ চার জেলায় ডেঙ্গু রোগী বাড়ায় উদ্বেগ-উৎকণ্ঠা!

প্রকাশিত হয়েছে : ১২:৫৮:২৪,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭০ বার পঠিত

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:: নড়াইল সহ চার জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটেও ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এসব জেলায় নতুন করে অনেকের এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতালে ৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলাতেই।

খুলনার সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন মো. আতিয়ার রহমান শেখ বলেন, শুক্রবার পর্যন্ত খুলনায় ৮২ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। গত সোমবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নতুন করে নয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নতুনদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন এবং খুলনা জেনারেল হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন। সব মিলিয়ে জেলায় ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, খুলনা জেনারেল (সদর) হাসপাতালে তিনজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, ইসলামী ব্যাংক হাসপাতালে দুজন এবং ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ জন। সাতক্ষীরায় ডেঙ্গু রোগে আক্রান্ত ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শুক্রবার ভর্তি হয়েছে চারজন। ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ পক্ষ থেকে মশকনিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। তবে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, সাতক্ষীরা যেসব ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে, প্রায় সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এই জেলায় এসেছে।

ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়িতে ফেরা মানুষ সাতক্ষীরায় আসা নিয়ে শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার বলেন, সাতক্ষীরা জেলায় বর্তমানে ১৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে সদর হাসপাতালে নয়জন, মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও চায়না বাংলা হাসপাতালে দুজন। এর মধ্যে গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজে একজন ও সাতক্ষীরা সদর হাসপাতালে তিনজন ভর্তি হয়েছে। অন্য পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালে গত তিন দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজন চিকিৎসা নিয়েছে। তাদের সবাই কয়েক দিন আগে ঢাকা থেকে এই জেলায় এসেছে। বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ বলছে, ওই আটজনের মধ্যে সাতজন সদর হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে ফিরে গেছে। একজন সদর হাসপাতালে ভর্তি আছে। গতকাল থেকে বাগেরহাট সদর হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে। এত দিন জেলার কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের এনএসওয়ান (ঘঝ১) পরীক্ষার সুযোগ ছিল না। নড়াইল সদর হাসপাতালে দুই শিশুসহ চারজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে ভর্তি করা হয় দুই শিশুকে। তারা স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। হাসপাতাল স‚ত্র জানায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিপাশা বিশ্বাস (৮) নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের ননীক্ষীর গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের মেয়ে। আরেকজন মেহেদি হাসান (৮) নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের রাকিবুলের ছেলে। অন্য দুজন ঢাকা থেকে আক্রান্ত হয়ে জেলায় ফিরে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। নড়াইল সদর হাসপাতালের আরএমও আ ফ ম মশিউর রহমান জানান, ওই দুই শিশু স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। হাসপাতালে পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। শিশু দুটি শিশু ওয়ার্ডে ভর্তি আছে। সোমবার বিকেলে ভর্তি হওয়া দুজন ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে। তারা পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসক দল প্রস্তুত আছে। নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়েছে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top