logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে গোলাপগঞ্জের মেয়ে ডেইজির অভিযান!

ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে গোলাপগঞ্জের মেয়ে ডেইজির অভিযান!

প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৫৮,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ১০৯২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানী ঢাকার রাস্তার পাশের ফুটপাত দুখলমুক্ত করতে অভিযানে নেমেছেন সিলেটের গোলাপগঞ্জের মেয়ে ডিএনসিসি প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি।

এরপূর্বেও একাধিক অভিযানে নেতৃত্ব দিয়ে সফলও হয়েছেন ডেইজি। এবারও তিনি সফল হবেন বলে আশাবাদি।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে শেরে বাংলা নগরে আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং শিশু হাসপাতাল এলাকায় তাঁর নেতৃত্বে অভিযান চালায় সিটি করপোরেশন। ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা প্রায় আড়াশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।

বারবার উচ্ছেদ করেও দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর বেশ কিছু এলাকার ফুটপাত। স্থানীয় পেশিশক্তির জোরে একদিকে ফুটপাতগুলো নিয়মিত দখল হচ্ছে, অন্যদিকে সিটি করপোরেশনও তা দখলমুক্ত রাখার চেষ্টা করছে। আগারগাঁওয়ে গত এক মাস আগে দখলমুক্ত করা ফুটপাত আবার দখল হয়ে যাওয়ায় সিটি করপোরেশন তা উদ্ধার করেছে।

ডিএনসিসি প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজির নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকালে বিজ্ঞান জাদুঘরের সামনে থেকে অভিযানটি শুরু হয়। এসময় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা গাড়ির কয়েকটি গ্যারেজ উচ্ছেদ করা হয়। এক্ষেত্রে কাউকে কোনো জরিমানা না করা হলেও গ্যারেজ মালিকদের থেকে মুচলেকা নেয়া হয়েছে।

এছাড়া জাদুঘরের পাশ থেকে ডাক অফিস পর্যন্ত ফুটপাতে অবৈধ ৫০টি দোকানও উচ্ছেদ করা হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানায়, প্রতি বছরই এই জায়গাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তিন থেকে ছয় মাসের মধ্যে আবার দখলে হয়ে যায় এই জায়গাগুলো।

এরপর শেরেবাংলা নগর শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের ফুটপাতেও অভিযান পরিচালনা করে ডিএনসিসির এই ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট।

গত ২৬ জুন এই একই জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলেন ডিএনসিসির এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। সে সময়ও দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এক মাসেরও কম সময়ে দখল হয়ে যায় ফুটপাতগুলো।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রভাবশালীদের ক্ষমতার ওপর ভর করেই ফুটপাতে বসছে অবৈধ দোকানপাট। আর এসব দোকান থেকে দৈনিক ও মাসিক হারে টাকা আদায় করেন প্রভাবশালীরা।

অভিযানের নেতৃত্ব দেয়া উত্তর সিটির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি বলেন, ‘আগারগাঁওয়ের ওই ফুটপাত খুবই গুরুত্বপূর্ণ। তা দখলে থাকার কারণে হাসপাতালমুখি রোগীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। সমস্যাটি নিরসনে আমরা আজ এই উচ্ছেদ অভিযান করলাম।’

প্যানেল মেয়র বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসি অভিযান অব্যাহত থাকবে। আজ প্রায় আড়াশ’র মতো অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করেছি। তবে উচ্ছেদ করেই আমাদের কাজ শেষ নয়। এরপরেও কেউ আবার ফুটপাত দখল বা জনগণের চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top