logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মিশরে সাড়ে ৪ হাজার বছরের পুরনো ‘পিরামিড’ উন্মুক্ত!

মিশরে সাড়ে ৪ হাজার বছরের পুরনো ‘পিরামিড’ উন্মুক্ত!


প্রকাশিত হয়েছে : ১২:১২:৫৭,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ১৩৮৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: কায়রোর দক্ষিণাঞ্চলে প্রায় চার হাজার ৬০০ বছরের পুরনো ‘বেন্ট’ পিরামিড ৫৪ বছর পর পর্যটকদের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ। যেটি ফারাও স্নেফেরুর শাসনামলে নির্মিত হয়েছিল। মিশরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে প্রায় ১০১ মিটার উঁচু প্রাচীন এই পিরামিডটি স্থাপত্য বিবর্তনের জন্য এক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে।

এর আগে ১৯৫৬ সাল পর্যন্ত পিরামিডটি পর্যটকদের জন্য উন্মুক্তই ছিল, যদিও ১৯৬৫ সালে মেরামতের কথা বলে সেটিকে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ অর্ধশত বছরের বেশি সময় পর আবারও ৭৯ মিটার লম্বা, সংকীর্ণ সুড়ঙ্গ পেরিয়ে ‘বেন্ট’ পিরামিডের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা।

পিরামিডটির পাশেই রয়েছে ১৮ মিটার উঁচু আরও একটি ছোট পিরামিড। বিশ্লেষকদের ধারণা, সেটি সম্ভবত স্নেফেরুর স্ত্রী হেতেফেরেসের স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল। পর্যটকদের জন্য এবার সেটিকেও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পুরাতাত্ত্বিকদের মতে, ব্যাপক কারুকার্যের মাধ্যমে নির্মাণ করা হয় দাহশুর শহরের এই ‘বেন্ট’ পিরামিড। প্রায় ৪৯ মিটার অবধি চুনাপাথরের সিঁড়ি; যদিও সেটির খাড়াই প্রায় ৫৪ ডিগ্রি পর্যন্ত! উত্তরে স্নেফেরুর লাল পিরামিডের সমান দেওয়ালের সঙ্গে এর কোনো সাদৃশ্যই নেই, বরং এর কৌণিক অবস্থানই সবার নজর কাড়ে।

১৯৫৬ সালে বড় একটি ফাটল দেখা দেওয়ার পর ‘বেন্ট’ পিরামিডের কৌণিক অবস্থান পরিবর্তনে বাধ্য হন পুরাতাত্ত্বিকরা। বিশেষজ্ঞ মুস্তাফা ওয়াজিরির মতে, ‘এই বেন্ট পিরামিডের মধ্যেই কোথাও সম্ভবত স্নেফেরুকে সমাহিত করে রাখা হয়েছে। তবে সেটি ঠিক কোথায় তা আমরা এখনও খুঁজে পাইনি।’

অতি প্রাচীন এই পিরামিডটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার অন্যতম কারণ, সভ্যতা মণ্ডিত এই দেশটির পর্যটন খাতে উৎসাহ বৃদ্ধি করা। কায়রো থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণের শহর দাহশুরে কখনও পর্যটকের পা প্রায় পড়ে না বললেই চলে; অথচ এখানেও রয়েছে বিস্ময় সৃষ্টিকারী বেশ কিছু প্রাচীন স্থাপত্য। এবার সেগুলিকেই তুলে ধরতে এমন পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top