গোলাপগঞ্জের ধর্ষক আলাল জৈন্তাপুর থেকে গ্রেফতার!
প্রকাশিত হয়েছে : ১১:০৭:০৯,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে অপহরণ করে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামী আলালকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুলাই) ভোরে গোলাপগঞ্জ ও জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাল (২৫) গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউপির বাউসী গ্রামের মুছব্বির আলীর পুত্র।
জানাযায়, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় ঐ তরুনীকে অপরন করে রাতভর পাশবিক নির্যাতন করে আলাল। পরদিন শুক্রবার সন্ধ্যায় তরুনীকে একটি সিএনজিতে তুলে সে পালিয়ে যায়। এ ঘটনায় তরুনী বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল কাশেমের নেতৃত্বে জৈন্তাপুর থানা পুলিশের সহযোগিতায় চিকনাগুল এলাকায় অভিযান চালিয়ে তার খালার বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান জানান, জৈন্তাপুর থানা পুলিশের সহযোগিতায় মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আসামীদের আটকেও অভিযান চলছে।






