ঘুষ নিচ্ছেন ‘মৎস’ কর্মকর্তা, ধরলেন ‘দুদক’ কর্মকর্তা!
প্রকাশিত হয়েছে : ১:১২:৩৬,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৫১২ বার পঠিত
দিনাজপুর থেকে সংবাদদাতা:: দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের কাছে হাতেনাতে ধরা খেলেন দিনাজপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম সরকার।
মঙ্গলবার দুপুরে উপজেলাস্থ তার কার্যালয় থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুর ১টার দিকে দিনাজপুরে তার নিজ কার্যালয়ে ঘুষের দুই লাখ টাকার চেক নিচ্ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম।
এসময় ঘুষের চেকসহ দুদকের পাঁচ সদস্যর একটি দল তাকে হাতেনাতে গ্রেফতার করে।






