logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বাংলাদেশি মেয়ে অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট!

বাংলাদেশি মেয়ে অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট!

প্রকাশিত হয়েছে : ১২:৪০:১৬,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৯ | সংবাদটি ১৪৬৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বখ্যাত যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেয়ে আনিশা ফারুক।

বৃহস্পতিবার (৪ জুলাই) চূড়ান্ত পর্বের ভোটাভুটিতে সর্বোচ্চ ১ হাজার ৫২৯ ভোট পেয়ে স্বনামধন্য ওই সংগঠনটির শীর্ষ পদে বিজয়ী হন তিনি। আনিশা ২০১৯-২০ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের ইতিহাসে আনিশা প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্ট। আনিশার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ফারুক আহমদ। তাঁদের বাড়ি ভোলা জেলার চর ফ্যাশন উপজেলায়। আনিশা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নানা কারণে বিশ্বে স্বনামধন্য। বিশ্বে যুগান্তকারী অবদানের শীর্ষ স্বীকৃতি নোবেল বিজয়ীদের ২৮ জন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটিকে বিশ্বের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে মনে করা হয়।

আনিশা ফারুক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শাখা লেবার ক্লাবের (লেবার পার্টির আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের সংগঠন) কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। স্টুডেন্টস ইউনিয়নের স্ক্রুটিনি কমিটি মেম্বার ছিলেন। ডিবেট সোসাইটি অক্সফোর্ড ইউনিয়নের স্ট্যান্ডিং কমিটিতে কাজ করেছেন। পাশাপাশি স্থানীয় কাউন্সিলগুলোর সঙ্গে নানা নীতি প্রণয়নে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের সরাসরি বিতর্কে আনিশা ফারুক বলেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে তিনিই অন্যান্য প্রার্থীর তুলনায় বেশি যোগ্যতাসম্পন্ন। বেশ আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, তাঁর চাইতে ভালো কোনো প্রার্থী থাকলে তিনি নিজে আর প্রার্থীই হতেন না।

প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট নিয়ে স্টুডেন্ট ইউনিয়নের সাব্বাটিকেল টিম বা শীর্ষ কমিটি। এরপর আছে ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস (এনইউএস) ডেলিগেটস এবং স্টুডেন্ট ট্রাস্টি। সব কমিটিতেই আনিশার নেতৃত্বাধীন গ্রুপ অক্সফোর্ড ইমপ্যাক্টের প্রার্থীরা ভালো ফল করেন। এ ছাড়া শিক্ষার্থীরা একটি চ্যারিটি সংগঠনকেও ভোটের মাধ্যমে বাছাই করেন, যার জন্য তাঁরা কাজ করবেন।

অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের নীতি প্রণয়নে শিক্ষার্থীদের পক্ষে ভূমিকা রাখে। জাতীয় উচ্চশিক্ষা কার্যক্রম নীতিবিষয়ক বিতর্কেও এই সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে।

প্রসঙ্গত, অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন এবং অক্সফোর্ড ইউনিয়ন দুটি ভিন্ন সংগঠন। অক্সফোর্ড ইউনিয়ন বিশ্ববিদ্যালয়টির একটি ডিবেটিং সোসাইটি, যারা বৈশ্বিক নানা বিষয়ে বিতর্কের আয়োজন করে। আর অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করে।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top