logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. নিজের পদ ফিরে পেতে মসজিদের খাদেম হত্যা!

নিজের পদ ফিরে পেতে মসজিদের খাদেম হত্যা!

প্রকাশিত হয়েছে : ১১:০৯:৫০,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৬১৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ‘হারানো’ পদ ফিরে পেতে মসজিদের প্রধান খাদেম আবু হানিফ শেখকে হত্যা করে মসজিদের বারান্দায় রেখেছিলেন আরেক খাদেম সাইফুল। পরিকল্পনা ছিল হত্যার পর লাশ আজিমপুর কবরস্থানের একটি পরিত্যক্ত কবরে রাখার। সেজন্য আগে থেকে কবরও ঠিক করে রাখা হয়। কিন্তু মানুষের আনাগোনা থাকায় মসজিদ থেকে লাশ সরাতে ব্যর্থ হন। পরে বাবা মারা গেছে জানিয়ে মসজিদ থেকে সটকে পড়েন খাদেম সাইফুল।

গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীকে এমন চাঞ্চল্যকর তথ্য দেন আজিমপুরের মেয়র মোহাম্মদ হানিফ মসজিদের খাদেম সাইফুল। মসজিদটির প্রধান খাদেম হানিফ শেখকে হত্যার দায়ে যাকে গতকাল সোমবার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

মঙ্গলবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে খাদেম হানিফ শেখকে হত্যার তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার। এ সময় গণমাধ্যমের সামনে হাজির করা হয় মামলাটির একমাত্র আসামি সাইফুলকে।

পিবিআই প্রধান বলেন, ‘সাইফুল একসময় মেয়র হানিফ মসজিদের প্রধান খাদেম ছিল। দীর্ঘদিন এখানে কাজ করলেও কাজের প্রতি আগ্রহ কম ছিল। আরেক খাদেম আবু হানিফ মসজিদে যোগদানের পর কর্তৃপক্ষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। পরে সহকারী খাদেম হানিফ শেখকে প্রধান খাদেম বানায় কর্তৃপক্ষ। পদ হারিয়ে হানিফের ওপর বিরক্ত ছিল সাইফুল। মাঝে মাঝে হানিফকে বকাঝকাও করত। পদ ফিরে পেতে হানিফ শেখকে মেরে ফেলার পরিকল্পনা করে।’

বনজ কুমার বলেন, পরিকল্পনা অনুযায়ী বাজার থেকে একটি ছুরি কিনে এনে রান্না ঘরে রাখে সাইফুল। ২ জুলাই দুপুরে হানিফ শেখ যখন মসজিদের দ্বিতীয় তলায় ঘুমিয়েছিলেন, তখন উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে সাইফুল। নিহত হানিফের শরীরে এগারোটি ছুরির আঘাত পাওয়া গেছে। পরে মরদেহের মাথা ও পা এক সঙ্গে বেঁধে বস্তায় ভরে মসজিদের ব্যালকনির ঝুঁড়িতে রাখা হয়। হত্যার পর বাথরুম থেকে পানি এনে তোষকের কাভার দিয়ে মসজিদের মেঝেতে থাকা রক্ত পরিষ্কার করেন।’

হত্যার পর সাইফুল মসজিদেই বিশ্রাম নেয় বলে জানান পিবিআই প্রধান। বলেন, ‘হত্যার পর বিশ্রাম শেষে আসরে নামাজ পড়তে যায় সাইফুল। নামাজ শেষে হত্যার সময় জামাকাপড়ে লাগা রক্ত ধুয়ে দেন। রাত নয়টার দিকে একটি বাসায় খেতে গিয়ে সেখান থেকে আরেকটি বস্তা আনেন। তবে মসজিদে লোকজনের আনাগোনা থাকায় তখন বস্তায় লাশ ভরাতে পারেনি।’

‘সাইফুলের উদ্দেশ্যে ছিল, সবাই ঘুমিয়ে পড়লে হানিফের লাশ আজিমপুর করবস্থানে একটি পরিত্যক্ত কবরে ফেলে দিবে। হত্যা করার পরিকল্পনার আগে আজিমপুরে একটি ভাঙা কবর দেখেও রেখেছিল সে। সাইফুলের ধারণা ছিল ওই কবরস্থানে লাশ ফেললে কেউ আর খুঁজতে যাবে না। তবে অন্য খাদেমরা জেগে থাকায় তার পরিকল্পনা ভেস্তে যায়। ২ জুলাই দিবাগত রাতে বাবা মারা গেছে জানিয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়।’

ডিআইজি বনজ কুমার বলেন, মসজিদ থেকে বের হওয়ার পর শ্বশুরবাড়িতে যায় সাইফুল। বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হলে স্ত্রীর সঙ্গে দেখা করে নিজের আত্মীয়দের বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে ফুফুর বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে যায়। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পিবিআই প্রধান বলেন, ‘৩ জুলাই রাজধানীর আজিমপুরে খাদেম খুন হয়। বিষয়টি জঙ্গি কানেকশন নিয়ে প্রথমে তদন্ত করা হয়। পরে দুইজন সহকারী খাদেম ও একজন সুইপারকে আটক করা হয়। পরে সাইফুলকে গ্রেপ্তারের পর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হয়। এই ঘটনায় সেই একমাত্র আসামি।’

গত ৩ জুলাই রাত সাড়ে ১২টার মসজিদ থেকে হানিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত আবু হানিফের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top