logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ওবায়দুল কাদেরের ‘কুশপুত্তলিকা দাহ’ করবে মুক্তিযুদ্ধ মঞ্চ!

ওবায়দুল কাদেরের ‘কুশপুত্তলিকা দাহ’ করবে মুক্তিযুদ্ধ মঞ্চ!

প্রকাশিত হয়েছে : ১১:৩০:৩৩,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৯ | সংবাদটি ১২৯৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: যুদ্ধাপরাধী ও জামায়াত পরিবারের সন্তানরা আওয়ামী লীগে যোগ দিতে পারবে বলে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। অন্যথায় তার পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এমনকি তারা ওবায়দুল কাদেরের কুশপুত্তলিকা দাহ করারও কর্মসূচী দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে গত ৩০ জুন এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধী ও জামায়াত পরিবারের সন্তানরাও আওয়ামী লীগে যোগ দিতে পারবে, আওয়ামী লীগের সদস্য হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা প্রাধান্য পাবে, কোন পরিবারের সন্তান সেটা বিবেচ্য বিষয় নয়- হোক সে জামায়াত কিংবা যুদ্ধাপরাধী পরিবারের সন্তান। তার মতে, স্বাধীনতার ৪৭ বছর পর এসে এসব বিষয় সামনে এনে রাজনৈতিক প্রতিবন্ধকতা হাস্যকর।’

এ বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে গত ৩০ জুন এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধী ও জামায়াত পরিবারের সন্তানরাও আওয়ামী লীগে যোগ দিতে পারবে, আওয়ামী লীগের সদস্য হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা প্রাধান্য পাবে, কোন পরিবারের সন্তান সেটা বিবেচ্য বিষয় নয়-হউক সে জামায়াত কিংবা যুদ্ধাপরাধী পরিবারের সন্তান। তার মতে, স্বাধীনতার ৪৭ বছর পর এসে এ সব বিষয় সামনে এনে রাজনৈতিক প্রতিবন্ধকতা হাস্যকর।’

মুক্তিযুদ্ধ মঞ্চ ওবায়দুল কাদেরের এ ধরনের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করি। তার এ ধরনের ঘৃণ্য বক্তব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সুস্পষ্ট স্খলন। এমনকি এ বক্তব্যে তিনি সংবিধানের লঙ্ঘন করেছেন। রাজাকার পরিবারের পক্ষে এ বক্তব্যে দিয়ে তিনি শপথ ভঙ্গ করেছেন। তার বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ।

মুক্তিযুদ্ধ মঞ্চ মনে করে এ বক্তব্যের ফলে তিনি সরকারে থাকার বৈধতাও হারিয়েছেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদেরকে ওবায়দুল কাদেরে এ বক্তব্যের প্রতিবাদ করার জন্য ঘর ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতি আশা করে ওবায়দুল কাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার এ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য প্রত্যাহার করবেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন। যদি তিনি তা না করেন তা হলে মুক্তিযুদ্ধ মঞ্চ তার পদত্যগের দাবিতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্মসূচি ঘোষণা করে

কর্মসূচী গুলো হল- ৬ জুলাই বিকেল ৫টায় শাহবাগে জাদুঘরের সামনে মানববন্ধন, মানববন্ধন শেষে ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানির অপরাধে ওবায়দুল কাদেরের কুশপুত্তলিকা দাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন ও যুগ্ম আহ্বায়ক শেখ সম্রাটসহ অনেকে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top