logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. শেখ হাসিনার উপর হামলা, বিএনপির ২৮ জন কারাগারে!

শেখ হাসিনার উপর হামলা, বিএনপির ২৮ জন কারাগারে!

প্রকাশিত হয়েছে : ১১:১৮:১২,অপরাহ্ন ৩০ জুন ২০১৯ | সংবাদটি ১১৭১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দুই যুগেরও বেশি সময় আগে পাবনায় ট্রেনে হামলা করে সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ২৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এদের সবাই বিএনপির রাজনীতিতে জড়িত। বাকি ২৪ আসামির বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

রবিবার দুপুরে জনাকীর্ণ আদালতে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এই নির্দেশ দেন। এই মামলায় মোট আসামি ৫২ জন। তাদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন অর্ধেকের কিছু বেশি।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ঈশ^রদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২৮ নেতা-কর্মী সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তাদের আইনজীবীদের দাবি, এই মামলাটি হয়রানিমূলক। আসামিরা কেউ এর সঙ্গে জড়িত ছিলেন না।

তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলে, এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে সেদিন হত্যা করা গেলে আজ দেশের উন্নয়ন, অগ্রগতি থমকে যেত। মামলাটি নিষ্পত্তিতে এত দীর্ঘ সময় লাগায়ও তারা উষ্মা প্রকাশ করেন।

সোমবার সকাল ১০টায় এই মামলার যুক্তিতর্ক শুরু হবে। যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণা করা হবে।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেনযোগে রওয়ানা হন। পথে পাবনার ঈশ্বরদী স্টেশনে ছিল পথসভা। ট্রেনটি পাকশী স্টেশনে পৌঁছার পরপরই তাতে ব্যাপক গুলিবর্ষণ ও বোমা হামলা চালানো হয়। পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে শেখ হাসিনা দ্রুত ঈশ্বরদী ত্যাগ করেন।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ওইদিনই তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমান ঈশ^রদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাত জনকে আসামি করে মামলা করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর মামলাটি পুনঃতদন্ত করে পুলিশ। তখন ঈশ^রদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ মোট ৫২ জনকে আসামি করা হয়। ১৯৯৭ সালের ৩ এপ্রিল এদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

পুলিশ প্রতিবেদন দেওয়ার ২১ বছর পার হয়ে গেলেও এই মামলার নিষ্পত্তি হয়নি। এর মধ্যে আওয়ামী লীগ সরকারে তার তিনটি মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনা করছে। মাঝে বিএনপি-জামায়াত জোট একবার এবং প্রায় দুই বছর ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।

জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ছয় বছর পর দেশে ফেরা তার বড় কন্যা শেখ হাসিনাকে এখন পর্যন্ত অন্তত ১৯ বার হত্যাচেষ্টার কথা জানা গেছে। এর মধ্যে ১৪টি ঘটনায় মামলার তথ্য পাওয়া গেছে। তিনটি মামলায় এখন পর্যন্ত রায় হয়েছে। বাকিগুলোর কোনো কোনোটির তদন্তের অগ্রগতিই জানাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান মুক্তা বলেন, ‘মামলাটি দীর্ঘ ২৫ বৎসর ধরে চলছে। মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে নিয়েছেন। আগামীকাল যুক্তিতর্কের দিন রয়েছে। আমরা চাই এটি দ্রুত নিষ্পত্তি হোক।’

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর আক্তারুজ্জামান মুক্তা। আসামিপক্ষে ছিলেন নুরুল ইসলামসহ কয়েকজন।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top