logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কন্ঠভোটে পাস

দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কন্ঠভোটে পাস

প্রকাশিত হয়েছে : ১০:৩৯:২০,অপরাহ্ন ৩০ জুন ২০১৯ | সংবাদটি ৬৮৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় সংসদে পাস হয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। রোববার (৩০ জুন) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পাসের সুপারিশ করলে কণ্ঠভোটে তা পাস হয়।

৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার এই বাজেট বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট। আর আওয়ামী লীগ সরকারের টানা ১১তম।

এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বাজেটের ওপর ৫৯টি মন্ত্রণালয়ের অনুকূলে ৫৯টি দাবি উপস্থাপন করা হয়।
এসব দাবির ওপর ৯জন সংসদ সদস্য ৫২০টি ছাঁটাই প্রস্তাব আনেন। ছাঁটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। ছাঁটাই প্রস্তাব আনা ৯জন এমপি হলেন-বেগম রওশন আরা মান্নান, পীর ফজলুর রহমান, মোকাব্বির খান, ফখরুল ইমাম, হারুনুর রশীদ, রুস্তম আলী ফরাজী, কাজী ফিরোজ রশীদ, বেগম রুমিন ফারহানা ও মুজিবুল হক চুন্নু।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত দায় মঞ্জুরির পরিমাণ ৬ লাখ ৪২ হাজার ৪শ’ ৭৮ কোটি টাকা। যা অর্থমন্ত্রীর প্রস্তাবিত মূল বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১শ’ ৯০ কোটি টাকার চেয়ে ১ লাখ ১৯ হাজার ২৮৮ কোটি টাকা বেশি।

উল্লেখ্য, দায় মঞ্জুরির অর্থ ব্যয় হবে না। ব্যয় করা হবে ৫ লাখ ২৩ হাজার ১শ’ ৯০ কোটি টাকা। এ অর্থ দাতা সংস্থা ও অন্যান্য খাতে ব্যয়ের বরাদ্দ দেখানোর উদ্দেশে রাখা হয়।

২০১৯-২০ অর্থবছরের সংযুক্ত তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে অনুমোদন দিয়েছে। যা, ২০২০ সালের ৩০ জুন তারিখের মধ্যে ব্যয় করা হবে। এসময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উপনেতা বেগম সাজেদা চৌধুরীসহ বিরোধীদলীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের বাজেটের মূল আকার ৫ লাখ ২৩ হাজার ১শ’ ৯০ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় করা হবে ২ লাখ ২ হাজার ৭শ’ ২১ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮শ’ ১০ কোটি টাকা। বাজেটের ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩শ’ ৮০ কোটি টাকা। অনুমোদিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ, মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫.৫ শতাংশ।

১৩ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের মূল বিষয় হচ্ছে ২০১২ সালে প্রণীত ভ্যাট আইন কার্যকর করা। ব্যাপক আলোচনা-সমালোচনা, পরীক্ষা-নীরিক্ষা ও পরিমার্জনের পর ভ্যাট আইন কার্যকরের বিষয়টি চূড়ান্ত করেছেন অর্থমন্ত্রী।

সোমবার (১ জুলাই) থেকে নতুন বাজেট কার্যকর শুরু হবে। এবং কাল থেকেই শুরু হবে ভ্যাট আইন বাস্তবায়ন। এবারের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। বড় কোনও ধরনের সংশোধন ছাড়া শনিবার (২৯ জুন) অর্থবিল ২০১৯ পাস হয়।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top