logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বাংলাদেশের কাছে ইচ্ছে করেই হারবে ভারত!

বাংলাদেশের কাছে ইচ্ছে করেই হারবে ভারত!

প্রকাশিত হয়েছে : ১:৫২:০৭,অপরাহ্ন ২৭ জুন ২০১৯ | সংবাদটি ৮৫৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বকাপে এখনো ভারত কোনো দলের কাছে হারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।

বৃহস্পতিবার (আজ) ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই একপ্রকার সেমি নিশ্চিত হয়ে যাবে বিরাট কোহলির দলের। নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেই ভারত পাকিস্তানের পেছনে লাগবে বলে ধারণা বাসিত আলীর। পাকিস্তানের সাবেক এই তারকার মাথায় এমনটাই ঘুরছে। বাসিতের ধারণা পাকিস্তান যাতে সেমিতে যেতে না পারে এজন্য ভারত ইচ্ছে করেই বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছে হারবে।

আফগানিস্তানের বিপক্ষে ভঙ্গুর ভারতকে দেখে বাসিতের ধারণা, পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হারবে ভারত। সরাসরি হয়তো বলেননি, কিন্তু নব্বইয়ের দশকে পাকিস্তানের হয়ে খেলা এই ব্যাটসম্যান হাবেভাবে বোঝাতে চেয়েছেন, সেমি নিশ্চিত হয়ে যাওয়াতে ভারতের নাকি লক্ষ্য থাকবে পাকিস্তানের ক্ষতি। সে কারণেই শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে ইচ্ছে করেই হেরে যেতে পারে তারা!

পয়েন্ট তালিকার ৪ নম্বর জায়গাটার জন্য লড়াই করছে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটিতে ভারত হেরে গেলে চার নম্বরে থাকার দৌড়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে যাবে দল দুটি। এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত করেছেন বাসিত। তিনি বলেছেন, ‘ভারত এখন পর্যন্ত মাত্র পাঁচটা ম্যাচ খেলেছে। তারা কখনোই চাইবে না আমরা যেন সেমিফাইনাল খেলি। ওদের বাকি ম্যাচগুলো বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে। তারা যেভাবে আফগানিস্তানের সঙ্গে খেলেছে, সবাই দেখেছে। স্পষ্ট করে বলার কিছু নেই।’

সেমিতে ওঠার লড়াইয়ে বুধবার নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। নিজেদের বাকি ম্যাচগুলো পাকিস্তানকে জিততে তো হবেই, সঙ্গে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচগুলো দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে দিলেই সরফরাজদের আশার সমাধি ঘটে যাবে! সেটা আগেভাগে মনে করেই বাসিত এমন মন্তব্য করেছেন!

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top