logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. পাকিস্তান সংসদে ‘ইমরান খান’র পদত্যাগ দাবি!

পাকিস্তান সংসদে ‘ইমরান খান’র পদত্যাগ দাবি!

প্রকাশিত হয়েছে : ১:১৮:১৩,অপরাহ্ন ১২ জুন ২০১৯ | সংবাদটি ৩৪৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: পাকিস্তানে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে মঙ্গলবার। বাজেট অধিবেশন চলাকালে দেশটির জাতীয় সংসদে তুমুল হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করে সংসদেই স্লোগান দিয়েছে বিরোধী সংসদ সদস্যরা।

ডন ও জিয়ো নিউজের খবরে বলা হয় মঙ্গলবার রাজস্ব ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী হাম্মাদ আযহারের বাজেট বক্তৃতার মাঝখানে বিরোধী সংসদ সদস্যরা উঠে ঘোষিত বাজেটের প্রতিবাদ জানান।

বাজেট বক্তৃতার মধ্যভাগে বিরোধী সংসদ সদস্যরা স্পিকারের ডায়াসের সামনে আসনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষুদ্ধ সংসদ সদস্যরা এ সময় স্পিকারের সামনে বাজেটের কাগজপত্র ছুঁড়ে মারেন।

বিরোধী নেতাদের নিবৃত করতে সরকারী দলের সদস্যরা এগিয়ে এলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। মুসলিম লীগের (নওয়াজ) সংসদ সদস্য মুর্তাজা জাবেদ আব্বাস এবং তেহরিকে ইনসাফের শাহেদ খটকের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ সময় ‘গো ইমরান গো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সংসদ। ‘গো নিয়াজি গো’সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিরোধীদের।

উত্তেজিত বিরোধী সংসদ সদস্যরা একসময় প্রধানমন্ত্রী ইমরান খানের দিকেও তেড়ে গিয়ে স্লোগান দিতে থাকে।

পাল্টাপাল্টি স্লোগান ও হট্টগোলের মধ্য দিয়েই বাজেট বক্তৃতা পেশ করেন রাজস্ব ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী হাম্মাদ আযহার।

এর আগে সোমবারও সাবেক প্রেসিডেন্ট জারদারির গ্রেফতারের ঘটনায় পাকিস্তানের সংসদে তুমুল হট্টগোল হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগে থেকেই কারাগারে আটক রয়েছেন। সোমবার সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেফতারের পরই মঙ্গলবার মুসলিম লীগের (নওয়াজ) শীর্ষ নেতা হামযাহ শরীফকে আটক করা হয়।

শীর্ষ বিরোধী নেতাদের গ্রেফতারের পরও দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় বিষয়টিকে ইমরান খান আল্লাহর রহমত হিসেবে আখ্যায়িত করেন।

তবে বিরোধী নেতাদের গ্রেফতারের বিষয়ে ইমরানের কড়া সমালোচনা করছেন দেশটির বিরোধী নেতারা। ইমরান খানকে অযোগ্য ও ভাড়াটিয়া প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন তারা। এমনকি মঙ্গলবারের ঘোষিত বাজেটও প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সব বিরোধী দল।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top