logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইরানের বিরুদ্ধে ঐক্য গড়ার আহবান জানালেন সৌদি বাদশাহ

ইরানের বিরুদ্ধে ঐক্য গড়ার আহবান জানালেন সৌদি বাদশাহ

প্রকাশিত হয়েছে : ১০:১৩:২১,অপরাহ্ন ৩১ মে ২০১৯ | সংবাদটি ৫৫১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ইরানের ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের বিরুদ্ধে আরব দেশগুলোকে এক জোট হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। দেশটির তেলের স্থাপনায় হামলার ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক সহিংসতা নতুন করে বাড়ার আশঙ্কার মধ্যে এ মন্তব্য করেছেন সৌদি বাদশাহ।

শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা নগরীতে শুরু হওয়া আরব দেশগুলোর জরুরি সম্মেলনের শুরুতেই এ মন্তব্য করেছেন সৌদি বাদশাহ। এর মাধ্যমে তিনি ইরান ছাড়া উপসাগরীয় ও আরব বিশ্বের সুন্নি দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই সম্মেলন শুরুর আগের দিন বুধবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেন, এ মাসে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের দুটি তেলের ট্যাংকারসহ চারটি জাহাজে নাশকতার ঘটনায় অবশ্যই ইরানের হাত রয়েছে। যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে সৌদি বাদশাহ বলেন, এ অঞ্চলে ইরান নাশকতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে দৃঢ় ও কার্যকর প্রতিক্রিয়ার অভাবে দেশটি ক্রমাগত সহিংসতায় উৎসাহিত হচ্ছে এবং নিজেদের শক্তিশালী করছে। যার ফল আজ দেখা যাচ্ছে। তেলের স্থাপনায় হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানের সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বোঝা যাচ্ছে, উপসাগরীয় দেশগুলোর জোটের (জিসিসি) নিরাপত্তা ও অজর্নগুলো সংরক্ষণে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে আরব দেশগুলোকে।

এ সম্মেলনের আয়োজক হচ্ছে সৌদি আরব। রমজান মাসের শেষ সময়ে এই সম্মেলেনর আয়োজন করা হয়। পবিত্র রমজানের কারণে মক্কায় এখন হাজার হাজার মুসল্লি সমবেত হয়েছেন। ইফতার ও তারাবিহর নামাজের পর রাতে বৈঠকগুলো হচ্ছে। কাল শনিবার সম্মেলনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সামরিক সংঘাতময় পরিস্থিতির আশঙ্কার মধ্যে ইরানকে একঘরে করার লক্ষ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র দুই মিত্র দেশের মাঝখানে পড়ে যাওয়া ইরাক ভিন্নমত পোষণ করেছে। ইরানের কর্মকাণ্ডের নিন্দা প্রকাশ করে আরব দেশগুলোর বিবৃতির বিরোধিতা করেছে ইরাক। দেশটি যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

সম্মেলনে সৌদি আরব ইরানের বিরুদ্ধে সম্মিলিত আরব ফ্রন্ট গঠনের ওপর জোর দেয়। এই সম্মেলনে প্রতিবেশী কাতারও উপস্থিত ছিল। দেশটির সঙ্গে সৌদি আরবের তিক্ততা রয়েছে। বৈঠকে কাতারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের আল-থানি। দেশটির ওপর দুই বছর ধরে সৌদি নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা চলছে। সম্মেলনে বাদশাহর সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীকে হাত মেলাতে দেখা গেছে। তবে এটা দুই দেশের মধ্যকার বরফ গলানোর কোনো আভাস দেয় না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসর অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে কাতারকে ২০১৭ সালের জুন মাস থেকে বর্জন করে চলেছে। ইসলামি জঙ্গি সংগঠন এবং ইরানকে সহায়তা দেওয়ার অভিযোগ তুলে দেশগুলো কাতারের সঙ্গে শিপিং, ব্যবসা, সরাসরি ফ্লাইট পরিচালনা, আকাশ ও স্থলপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। যদিও কাতার সব অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top