logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ‘আরিফর যে মান মর্যাদা আছে ইতা ক’জন মন্ত্রী-এমপির আছে’

‘আরিফর যে মান মর্যাদা আছে ইতা ক’জন মন্ত্রী-এমপির আছে’

প্রকাশিত হয়েছে : ১:১৬:০৫,অপরাহ্ন ২৯ মে ২০১৯ | সংবাদটি ৭৮০ বার পঠিত

ইমরান আহমদ:: মন্ত্রী আর প্রতিমন্ত্রীর মান দিয়া আমরা কিতা করতাম, আমরা যারে (আরিফুল হক চৌধুরী) সিটি করপোরেশনর গদিত বয়াইছি তানরে রাইতে নিশায়, যেবালা যেতার লাগি ডাকি পাই। সিলটর মানসর গেছে তান যে মান আছে ইতা ক’জন মন্ত্রী এমপির আছে। প্রতিমন্ত্রীর মান ফাইলানা করি কিতা অইলো। আমার মনে অর না পাওয়ায় ভালা অইছি, ইলা আমরা তানরে পাইলামনা অনে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আদেশে রাজশাহী ও খুলনা সিটি মেয়রকে প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি মেয়রকে মন্ত্রীর মর্যাদা দিয়ে গাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি প্রদান করা হয়। কিন্তু সিলেট সিটি করপোরেশনের মেয়রকে তা থেকে বঞ্চিত রাখা হয়।

এতে শুধু আরিফকে নয় বরং সিলেটবাসীকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন সিলেটবাসী।

এনিয়ে সিলেটবাসী কিছুটা ব্যথিত হলেও মেয়র আরিফের প্রতি জনতার ভালবাসা আরো দৃঢ় হয়েছে। কয়েকজন নাগরিকের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভালবাসার এমন অভিমত পাওয়া যায়।

নগরীর উপশহরের বাসিন্দা ষাটোর্ধ নুরুল হক অট্টোহাসি দিয়ে বলেন, ‘মন্ত্রী আর প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়া আরিফে কিতা করতা, নগরীর নাগরিক হকলর কাছে তান যে মান মর্যাদা আছে, আমার মনে অয় দেশর মন্ত্রীরও ইলা নাই। মর্যাদা পাইলেউ কিতা আর না পাইলেউ কিতা। তবে সরকারে ইকটা ঠিক করছইন না। আরিফ মিয়া বিএনপি করলা করি কিতা তান সুযোগ সুবিধা পাইতা নানি। ইগু কিন্তু বেইনসাফ। বিএনপির আমলে মেয়র আছলা তানতানর (আওয়ামীলীগ) কামরান সাব। তানরেতো বঞ্চিত করা অয়নি’।

শুধু নুরুল হক নয়, নগরীর অনেক নাগরিকের অভিমত এমনই।

জানাযায়, রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুসিক মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়। তবে সমপর্যায়ের হলেও সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে এ মর্যাদা প্রদান করা হয় নি।
একই আদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়।

মন্ত্রীর মর্যাদা পাওয়া ডিএনসিসি মেয়র আতিকুল, রাসিক মেয়র লিটন ও খুসিক মেয়র খালেক তিন জনই আওয়ামী লীগের নেতা। তারা তিনজনই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে সিসিক মেয়র আরিফুল হোক চৌধুরী বিএনপি নেতা। তিনি বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ করেন।

এর আগে ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত টানা দুই মেয়াদে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। মেয়র থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেন তিনি। সেসময় তাঁর গাড়িতে জাতীয় পতাকাও শোভা পেত। তবে ২০১৩ সালে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর আর প্রতিমন্ত্রীর মর্যাদা পান নি তিনি।

বিষয়টি নিয়ে জানতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য না করে বলেন, এটা সরকারের সিদ্ধান্ত। তারা যা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এতে আমার কিছুই বলার নেই।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top