বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা দেবে ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ৫:০৮:০৪,অপরাহ্ন ২৩ মে ২০১৯ | সংবাদটি ৫২৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বব্যাপী কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ছাত্রলীগ। এমনটা জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড আইডি থেকে এক পোস্টে একথা জানান।
বাংলাদেশি হাফেজদের সাথে যেনো পেরেই উঠছে না আরবদেশগুলোসহ বিশ্বের সকল দেশের হাফেজে কোরআনরা। প্রতিবছরই প্রথম স্থানে জায়গা করে নিচ্ছে বীরের জাতি বাংলাদেশের কোরআনের হাফেজরা।
স্ট্যাটাসে গোলাম রাব্বানী লিখেন, পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্ব মানচিত্রে গৌরবান্বিত নাম, ‘বাংলাদেশ’। টানা ৩ বার বিশ্বজয়, এবারও ১ম স্থান অধিকার করেন বাংলাদেশের কিশোর হাফেজ আবদুল্লাহ আল মামুন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, এযাবৎ পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার আলোকচ্ছটায় যারা বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে তাদের সংবর্ধনা, সম্মাননা স্বীকৃতি ও বৃত্তি প্রদানের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ। ঈদের পর দ্রুততম সময়ে এই আয়োজন করা হবে ইনশাল্লাহ।






