logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. মিস্ত্রির ছদ্মবেশে খুনের আসামী ধরলো পুলিশ

মিস্ত্রির ছদ্মবেশে খুনের আসামী ধরলো পুলিশ

প্রকাশিত হয়েছে : ৯:৩১:৫১,অপরাহ্ন ২২ মে ২০১৯ | সংবাদটি ৪৬২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: কাঁধে বেলচা, পরনে লুঙ্গি আর পায়ে ছেঁড়া স্যান্ডেল। দেখে মনে হবে মহল্লায় কাজের সন্ধানে ঘুরছেন কেউ। কিন্তু আসলে তিনি দিনমজুর বা মিস্ত্রি নন, তিনি পুলিশের এসআই। এসেছেন আসামির খোঁজে। দিন শেষে আসামি ধরার কৌশলে সফলও হয়েছেন তিনি।

একটি হত্যা মামলার তদন্তভার পাওয়ার পর আসামি ধরতে এমন অভিনব ছদ্মবেশ ধারণ করেছিলেন রাজধানীর কদমতলী থানার এসআই মো. লালবুর রহমান। ছদ্মবেশ ধারণ করে সফল হয়েছেন। মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ রাজধানীর কদমতলী থানা এলাকার ধনিয়ায় একটি ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে শারমিন আক্তারকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী মাসুদ হাওলাদার। ঘটনার পরদিন শারমিনের ভাই বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান কদমতলী থানার এসআই মো. লালবুর রহমান।

দায়িত্ব পাওয়ার পর শারমিন হত্যায় অভিযুক্ত ও মামলার আসামি স্বামী মাসুদ হাওলাদারের মোবাইল ট্রাক করার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পান তিনি। পরে আত্মীয়-স্বজনের মোবাইল নম্বর সংগ্রহ করে হত্যাকারীর অবস্থান শনাক্তের চেষ্টা চালান। এক পর্যায়ে নিকট আত্মীয়ের মোবাইলে তথ্য বিশ্লেষণ করে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হন তদন্ত কর্মকর্তা লালবু।

জানতে পারেন, নিহত শারমিনের স্বামী মাসুদ পুরাতন প্যান্ট-শার্টের ব্যবসা করতেন। এ ব্যবসার জন্য সে শনির আখড়া দোকানের পজিশনও নিয়েছিলেন। তবে ব্যবসা শুরু করার আগেই স্ত্রীকে হত্যা করেন তিনি। পরে দোকানের পজিশনের টাকা ফেরত নিতে দোকান মালিকের পক্ষের লোকের সাথে যোগাযোগ করেন।

তবে প্রযুক্তির সহায়তায় দোকান মালিক পক্ষের লোকের সাথে যোগাযোগ করে হত্যাকাণ্ডের বিষয় তাদের জানিয়ে সহায়তা চায় পুলিশ। ১৯ মে সোমবার দুপুর ২টার দিকে মাসুদ দোকানের অগ্রিম টাকা নিতে গেলে মিস্ত্রি সেজে থাকা এসআই লালবুর রহমান ও এএসআই মো. জসিম ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করেন।

হত্যা মামলার আসামিকে গ্রেফতারে করার কৌশল সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লালবুর রহমান বলেন, মাসুদ অনেক চতুর। তিনি আশপাশে ভালো পোশাক ও চালচলনের কাউকে দেখলে দ্রুত সটকে পড়ে। যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য ছদ্মবেশ ধারণ করা হয়। রাজমিস্ত্রির পোশাকে মিন্টু চত্বর এলাকায় অবস্থান করতে থাকি। দোকান মালিক পক্ষের লোকের উপর নজর রাখে এএসআই জসিম।

তিনি আরও বলেন, অপেক্ষার একপর্যায়ে চলে আসে সেই মোক্ষম সময়। দূর থেকে একটি লোক মুখে মাস্ক পড়া অবস্থায় দোকান মালিকপক্ষের লোককে সালাম দিচ্ছে। কোনো কালক্ষেপণ না করে মাসুদকে পেছন থেকে ঝাপটে ধরে ধরি। হঠাৎ জনসম্মুখে এমন ঝাপটে ধরায় স্থানীয় লোকজন জানতে চাইলে নিজের পরিচয় দিয়ে জানাই, সে হত্যা মামলার আসামি।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মাসুদ জানান, হত্যার সময়ের চেহারা ছিল অনেক ফর্সা এবং দাড়ি-গোঁফহীন। নিজেকে গোপন রাখতে চেহারার পরিবর্তন আনার চেষ্টা করেন। দিনের বেশিরভাগ সময় রোদে কাটান যাতে ফর্সা রং কালোতে পরিণত হয়। সেই সাথে বড় করেন দাড়ি-গোঁফ, যাতে পুলিশ বা অন্য কেউ চিনতে না পারে।

এসআই লালবু বলেন, গ্রেফতারের পর মাসুদ হাওলাদার সোমবার (২০ মে) আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top