গোলাপগঞ্জ হাওরতলা হিলফুল ফুযুল যুবসংঘের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৬:৩১:৫৫,অপরাহ্ন ১৭ মে ২০১৯ | সংবাদটি ২৭২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার হাওরতলা হিলফুল ফুযুল ইসলামী যুবসংঘের উদ্যোগে ইফতার ও দোয়া সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ইফতার পূর্ব রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন মানিকোনা হাওরতলা মাদরাসার শিক্ষক মাওলানা এহিয়া।
সংঘের সভাপতি মাওলানা মোখতার আহমদের সভাপতিত্বে ও জুনায়েদ আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাজি আব্দুল জলিল, আব্দুর রব, ইব্রাহিম আলী, ফাহিম আহমদ, শাকিল আহমদ প্রমুখ।
ইফতারে এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, মাদরাসা শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।






