গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের পরামর্শ সভা ও ইফতার মাহফিল আজ
প্রকাশিত হয়েছে : ৬:২১:০১,অপরাহ্ন ১৬ মে ২০১৯ | সংবাদটি ৯০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলাবাসীর সমন্ময়ে গঠিত বৃটেনের অন্যতম সামাজিক সংগঠন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। এ ট্রাস্টের উদ্যোগে এক পরামর্শ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডন হোয়াইট চ্যাপেলস্থ আল হামবরা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে ট্রাস্টের সকল সদস্য ও যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ফ্যাস্টিভ্যাল উদযাপন কমিটির আহবায়ক ও ট্রাস্টের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছিত, সদস্য সচিব আব্দুল বাছির ও আহবায়ক (অর্থ উপ কমিটি) বদরুল আলম বাবুল।






