সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০:১৭:০৮,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৭৩০ বার পঠিত
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় ধর্মের নামে জঙ্গি হামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গণতন্ত্রের সূতিগার নামে খ্যাত বৃটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
গত ১০ অক্টোবর সোমবার দুপুরে বৃটিশ পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বৃটিশ পার্লামেন্টের এমপি ফাবিয়ান হেমিলটন। তিনি বলেন, কোন ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদকে সমর্থণ করেনা ইসলাম শান্তির র্ধম, ইসলাম সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে সমর্থন করেনা। যারা সন্ত্রাসী, তাদের কোন র্ধম নেই , তারা হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি। বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেক্যুলারিজমের পক্ষে কথা বলছে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সরকারের কার্যক্রমের ভ’য়সী প্রশংসা করেন ফাবিয়ান হেমিলটন এমপি।
বৃটিশ পার্লামেন্টের এমপি জিম ফিজপ্রেট্রিক সমাবেশে সমর্থণ জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ নির্মূলে যে পদক্ষেপ নিয়েছে, তা সত্যি প্রশংসার দাবীদার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই ভিশন ২০২১ পূরণ করতে পারবে বাংলাদেশ। বৃটেন বাংলাদেশের পাশে থাকবে সব সময়। সমাবেশে এসে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমর্থন জানান জসিকা মর্ডান এমপি।
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন আহমদ মাস্টার, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা মোস্তাক কোরেশী প্রমুখ।






