নাছিম আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের শোক
প্রকাশিত হয়েছে : ৭:১৪:৩৭,অপরাহ্ন ০৭ মে ২০১৯ | সংবাদটি ২৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য নাছিম আহমদের মৃত্যুতে ট্রাস্টের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত ও জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান সকল সদস্যদের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






