logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. শ্রীলঙ্কায় আবার হামলার সতর্কতা ভারতের

শ্রীলঙ্কায় আবার হামলার সতর্কতা ভারতের

প্রকাশিত হয়েছে : ৬:১৬:৩০,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৫৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ভয়াবহ সন্ত্রাসী হামলায় দিশেহারা শ্রীলঙ্কা। রাজধানীর প্রাণকেন্দ্রের তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেলসহ আটটি স্থানে রোববার সকাল থেকে সিরিজ বোমা হামলা চালায় সন্ত্রাসীরা।

এই হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান ওয়াইজেবর্ধনে।

তিনি যখন এই হামলাকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করছিলেন, তখন সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চলের দখল নিয়ে খেলাফত ঘোষণা করা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

ইতোমধ্যে শ্রীলঙ্কান সরকারের তরফে হামলায় স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনজিএ) দায়ী করা হয়েছে।

তাদের সুরে ভারতের ইন্ডিয়া টুডে মঙ্গলবার খবর দিয়েছে, এনটিজে শ্রীলঙ্কায় আরও হামলা চালাবে। যে খবর শ্রীলঙ্কার ডেইলি মিররও প্রকাশ করেছে।

সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, জাল আল-কুইতাল ইলিয়াস রিলওয়ান মারজাগ পরিচালিত এনটিজে’র সদস্যরা শ্রীলঙ্কায় আরও হামলা করবে বলে ভারতের নিরাপত্তা সংস্থা দেশটিকে সতর্ক করে দিয়েছে।

ভারতের নিরাপত্তা সংস্থার দাবি, এনটিজে’র প্রধান জাহরান হাশিমের শ্যালক নওফর মৌলভি সম্প্রতি কাতার থেকে শ্রীলঙ্কায় ফিরে সংগঠনের দায়িত্ব নিয়েছেন।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গির্জা ও হোটেলে ভয়াবহ হামলায় এনটিজে’র নাম এলেও সংগঠনটি খুবই কম পরিচিত। তবে, তারা ইসলামিক স্টেটের (আইএস) অনুসারি এবং সংগঠনটির সঙ্গে তাদের নেতাদের সরাসরি যোগাযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘মাসব্যাপী নিখুঁত পরিকল্পনা ছাড়া এমন হামলা সম্ভব ছিল না। আন্তর্জাতিক খেলোয়াড়েরা শ্রীলঙ্কা সফরে এসে, পরে বিভিন্ন অবস্থান থেকে তাদের পরিকল্পনা কার্যকর করেছেন।’

২০১৪ সালে শ্রীলঙ্কার মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চলের কাটানকুডিতে এনটিজে আত্মপ্রকাশ করে। সংগঠনের প্রতিষ্ঠাতা জাহরান হাশিম ইলিয়াস আবু ওবায়দা। ধারণা করা হচ্ছে, রোববার তিনি কলম্বোর পাঁচ তারকা সাংরি-লা হোটেলে আত্মঘাতী হামলা চালিয়েছেন।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top