শ্রীলঙ্কায় বোমা হামলায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:০০,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪৯৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শ্রীলঙ্কায় বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এমনটি জানানো হয়েছে।
শোক বার্তায় শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শ্রীলঙ্কার ইস্টার অনুষ্ঠান পালনের সময় চার্চ ও হোটেলের ছয়টিরও বেশি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে।






