গোলাপগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য ৫০ লক্ষ টাকার তহবিল সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ৮:১৭:৪৬,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৭২৮ বার পঠিত
গত ২ অক্টোবর রবিবার দুপুর ২ ঘটিকার সময় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের বিশেষ সাধারণ সভা পূর্ব লন্ডনের ব্রিকলেইনের ক্যাফেগ্রীল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নাসিম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ এর পরিচালনায় সভার শুরুতে কোরআনে পাক তেলাওয়াত করেন এতওয়ার হোসেন মুজিব।
সভায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আর্থিক সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলায় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ ও কলেজের জায়গা ক্রয়ের জন্য ৫০ লক্ষ টাকার তহবিল সংগ্রহ করা হয়।এছাড়া সংগঠনের সংবিধান সংশোধন শেষে সর্বসম্মতক্রমে অনুমোদন করা হয়।
বিশেষ সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য কমর উদ্দিন মাষ্টার, কামাল উদ্দিন খোকন, শামীম আহমদ, মো আব্দুল মুহিত, সহ-সভাপতি দেওয়ান নজরুল ইসলাম ও মাসুদ আহমদ জুয়েল, কোষাধ্যক্ষ সেলিম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার শাহজাহান, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমদ জগলু, মেম্বারশীপ সেক্রেটারী রিয়াজ উদ্দীন, ধর্ম ও শিক্ষা সম্পাদক ফরিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ ও এতওয়ার হোসেইন মুজিব, নির্বাহী সদস্য মো: তাজুল ইসলাম, আশরাফ হোসেন শফি, হেলাল আহমদ, সিরাজুল ইসলাম আকবর, কামাল উদ্দীন, সাদেক আহমদ, রোসুম জসিম উদ্দীন, নুরুল ইসলাম জুবায়ের সিদ্দিকী প্রমুখ। এছাড়াও সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন লেবু, আবজল হোসেইন, খালেদ আজিম উদ্দিন জামাল, রুহুল আমিন রুহুল, মাহমুদুর রহমান শানুর, আব্দুল লতিফ নিজাম, রুহুল আমিন সেলিম, আব্দুল কাদির, ইয়ামিন রুহুল হোসেন দিদার, দেলোয়ার আহমদ শাহান, রফিক খান, আব্দুল বাছির, মারুফ আহমদ, শাহনুর রহমান, জাকির আহমদ, জাহেদ আহমদ, সোহেল আহমদ, মোশতাক আহমদ, রহিম উদ্দিন মুক্তা, আবুল হাসনাত নাইছ, হামমাদ- আল-হাকিম, কাওছার এনাম লিটন প্রমুখ। এছাড়াও এসোসিয়েট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামছুর রহমান, মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, তমিজুর রহমান রনজু।
গোলাপগঞ্জ টেকনিক্যাল কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে সংগঠনের সভাপতি নাসিম আহমদ (07956 132636) ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ (07904 472029) এর যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।






