লন্ডনে সড়ক দুঘর্টনায় ১১ বছরের বালক নিহত
প্রকাশিত হয়েছে : ৮:৩১:০৭,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৬২৬ বার পঠিত
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ওয়েস্ট লন্ডনে একটি কারের আঘাতে ১১ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টা ৪৫মিনিটের দিকে হান্সলো এলাকার বাথ রোড়ে এই দুঘর্টনা ঘটে। তাকে সাথে সাথে হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। খবর বিবিসি’র।
পুলিশ এখনো মৃত বালকের পরিচয় প্রকাশ করেনি। এঘটনায় একটি কালো ভক্সওয়াগেন পোলো গাড়ী জড়িত বলে মনে করছে পুলিশ। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।






