নীলোৎপল বড়ুয়ার স্মরণে ঢাকাদক্ষিণে শোকসভা ও শোকর্যালী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩:১২:৫৭,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৮ | সংবাদটি ১৮১০ বার পঠিত
ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সদ্যপ্রয়াত নীলোৎপল বড়ুয়া স্মরণে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্ব্যোগে এক শোকর্যালী ও শোকসভা অনুষ্ঠিত হয়। গত ১৩ আগষ্ট সোমবার সকাল ১১ ঘটিকার সময় ঢাকাদক্ষিণ বাজার প্রদক্ষিন করে এক বিশাল শোকর্যালী কলেজ ক্যাম্পাসে এসে সমাপ্ত হয়। পরে কলেজ অডিটরিয়ামে শোকসভা অনুষ্ঠিত হয়।
ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাসের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্রনেতা দেলওয়ার হোসেন ও খায়রুল ইসলামের যৌথ পরিচালনায় শোকসভায় কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা বলেন, যে মানুষ সারাটি জীবন আমাদের মাঝে শিক্ষার আলো বিলিয়ে গিয়েছেন, তাঁর কর্মজীবনে তিনি সর্বদা সততাকে পুজি করে সাদাসিদে জীবন যাপন করেছেন। যিনি বাঁশ-বেত দিয়ে নিজ হাতে কলেজের বেড়া নির্মান করে আমাদের জন্যে আলোর আঙ্গিনা তৈরী করে গিয়েছেন তাঁর অবদানের কথা আমরা ভুলে যেতে পারিনা। আমাদের উচিত তাঁর সম্মানে কলেজে ক্যাম্পাসে একটি ভবনের নামকরণে কারো কোনরকম দ্বিমত থাকার কথা নয়। সভায় সর্বসম্মতক্রমে অধ্যক্ষ নীলোৎপল বড়ুয়ার অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজের একটি ভবনের নাম তাঁর নামে করার প্রস্তাব রাখা হয়।
শোকসভায় নীলোৎপল বড়ুয়ার কর্মময় জীবনের নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন- ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মুতলিব মছন মিয়া, প্রাত্তন শিক্ষক তছউর আলী, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, অধ্যাপক শ্রী রাধা বিনোদ মিশ্র, অধ্যাপক ভুষন ভৌমিক, অধ্যাপক নজমুল ইসলাম, রাজনীতিবিদ আহমদ হোসেন খান শামীম, দেলওয়ার হোসেন চুন্নু, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য সাহাব উদ্দিন আহমদ, কলেজের সাবেক ভিপি সফিক উদ্দিন, সাবেক ছাত্রনেতা দেলওয়ার হোসেন, ফয়ছল আহমদ, শাহ হান্নান, বর্তমান সহকারী অধ্যাপক কুলচুমা বেগম রীমা, সালমান আহমদ, সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, প্রাইমারি শিক্ষক নুরুল আমিন, ফকরুল ইসলাম, আব্দুল মুহিত, ফয়জুল হক প্রমুখ।
শোকসভায় অধ্যক্ষ নীলোৎপল বড়ুয়ার স্মরণে লন্ডনে অনুষ্ঠিত শোকসভায় সিদান্তের অনুলিপি কপি কলেজ কতৃপক্ষ কাছে হস্তান্তর করেন তছউর আলী ও আহমেদ হোসেন খান শামীম।






