বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শওকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১১:২৮:০৩,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৮ | সংবাদটি ১০৯৯ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর বাঘা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ সরফ উদ্দিন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শওকত আলীর মৃত্যুতে বাঘাবাসি একজন সত্যিকারের দেশ প্রমিককে হারালো। একজন ন্যায় বিচারক হিসাবে তিনি সবার কাছে অতি প্রিয় ছিলেন।

নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।






