শনিবার এমসি একাডেমী মাঠে সিরাজুল জব্বার চৌধুরীর জানাজা
প্রকাশিত হয়েছে : ২:২৪:১২,অপরাহ্ন ৩১ মে ২০১৮ | সংবাদটি ১২০১ বার পঠিত
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর জানাজা আগামী শনিবার বিকেল তিনটায় পৌর শহরের এমসি একাডেমী মাঠে অনুষ্টিত হবে।
ঢাকায় সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী এবং গোলাপগঞ্জে সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর সাথে কথা হয়েছে। উভয়ই সময় ও তারিখ নিশ্চিত করেছেন।
আজ হাসপাতাল থেকে লাশ বনানীতে আত্মীয়ের বাসায় নেয়া হয়েছে। সে গোসল শেষে রাতেই সিলেট নিয়ে আসা হবে। মেয়রের মরদেহ সিলেটে এনে ডায়াবেটিক হাসপাতালের মর্চুয়ারীতে রাখা হবে। শনিবার বিকেল তিনটায় গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হবে।
মেয়রের পুত্রবধু এবং নাতিসহ আত্মীয়~স্বজন লন্ডন থেকে আসার সুবিধার্থে শনিবার জানাজার তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকে।






