২৫-২৬ নভেম্বর ওয়া্র্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ক্লিয়ারওয়াটার ফ্লোরিডায়
প্রকাশিত হয়েছে : ৮:৩১:১৮,অপরাহ্ন ১১ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৬২০ বার পঠিত
জুয়েল সাদত
তৃতীয়বারের মতো আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ক্লিয়ার ওয়াটার ২০২৩৷
আগামী ২৫ ও ২৬ নভেম্বর, ফ্লোরিডার ক্লীয়ার ওয়াটারে ওয়া্র্ল্ড ফেয়ার এন্ড ফিস্ট এ দেশ বিদেশের শত শত প্রবাসী উপস্থিত থাকবেন।
ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ক্লিয়ার ওয়াটার প্রোগ্রামের উদ্দেশ্য হল বিভিন্ন দেশি বিদেশি ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং তরুণ প্রজন্ম একত্রিত হয়ে আনন্দময়, শিক্ষনীয় একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরীর লক্ষ্যে কাজ করা। আমেরিকার নানা শহরে আমাদের দেশের প্রবাসী বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, নানা প্রফেশনালরা নানা শহরে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। তাদের সকলকে একত্রিত করে বছরে একবার বা একাধিকার
ভিউ এক্সচেঞ্জ এর ভুমিকা তেরী করা।
এরই ধারাবাহিকতায় তৃতীয় কনভেশন ক্লিয়ার ওয়াটারে অনুস্টিত হবে ২৫ – ২৬ নভেম্বর। এরই মধ্য নানা শহরের প্রবাসীরা এই প্লাটফর্ম এ সংযুক্ত হয়েছেন। আপনি ও আপনারাও জড়িত হয়ে এটাকে বেগবান করতে পারবেন। ২ দিন ব্যাপী কনভেশন এ থাকবে গুনি ব্যাক্তিত্বদের সম্মামনা, ডিনার ক্রুজ, কনসুলেট সেবা, টেলেন্ট হান্ট সহ ২০ টি সেগমেন্ট।
নয়নাভিরাম ক্লিয়ার ওয়াটার ফ্লোরিডার সবচেয়ে আকর্ষনীয় বীচ। সেখানে ২ দিন ব্যাপী প্রবাসীদের মিলনমেলায় থাকবে বাংলাদেশের ও আমেরিকার জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক সন্ধ্যা।
২ দিন ব্যাপী কনভেনশন এর সফলতায় ফ্লোরিডার নানা শহরে ও নিউইয়র্ক একাধিক প্রস্তুুতি সভা চলছে। অনেকেই হোটেল ও ডিনার ক্রুজ এর আগাম টিকেট কিনেছেন।
যারা এখনও হোটেল বুকিং, ক্রুজ ডিনার ও স্পন্সর করতে আগ্রহী ও কনভেনশনে ভুমিকা রাখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন 321 900 6125
মায়ামী কনসুলেট এর টীম কনসুলেট সেবা দিবে কনভেনশনে হলিডে ইন হোটেল এন্ড সুইটস ক্লিয়ারওয়াটার ফ্লোরিডাতে।
হলিডে ইনের কনভেনশন সেন্টারেই দুই দিন ব্যাপী কনভেশন চলবে। আয়োজনে এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট ইউ এস এ ইনক।







