ইমাম বুখারী ইনস্টিটিউটের বার্ষিক ক্কেরাত প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:১৬,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৩৯৫ বার পঠিত
আমীর খসরু: বয়স্কদের মাঝে কুরআনের আলো ছাড়িয়ে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ইমাম বুখারী ইনস্টিটিউট,লন্ডন।



গত ২৭ই সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিত হলো বুখারী ইনস্টিটিউট লন্ডন এর বয়স্কদের বার্ষিক ক্কেরাত প্রতিযোগিতা। বিপুল উৎসাহ ও উদ্দীপনার সহিত অর্থ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে চার খলিফার নামে অনুষ্ঠিত হয় । অনেকেই কোরআন শরীফের এই তেলাওয়াত করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দেশ থেকে আসার পরে নানা ব্যস্ততায় সঠিকভাবে কোরআন শরীফ পড়ার সুযোগ অনেকেরই হয়নি। ব্যতিক্রম ধর্মী এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলে এই ইনস্টিটিউট এর ভুয়সী প্রশংসা করেন ও শুদ্ধ করে কোরআন শরীফ পড়ার অনুপ্রেরণা পান।
আবু বকর (রা:) গ্রুপে প্রথম হন জহির আহমদ, ২য় হন আমজাদ হোসেইন, ৩য় স্থান অধিকার করেন মোঃ আয়না মিয়া।
উমর (রা:) গ্রুপে প্রথম স্থান অধিকার করেন হোসেইন হেলাল মুল্লাহ বেলাল, ২য় হন হারুনুর রশিদ ও তৃতীয় স্থান অধিকার করেন হাফিজুর রহমান।
উসমান (রা:) গ্রুপে প্রথম স্থান অধিকার করেন ইউসুফ চৌধুরী, ২য় স্থান অধিকার করেন খসরু আলী ও ৩য় স্থান অধিকার করেন ইকবাল হোসাইন।
আলি (রা:) গ্রুপে প্রথম স্থান অধিকার করেন ব্যারিস্টার ইফতেখার, ২য় স্থান অধিকার করেন ইলিয়াস তালুকদার ও ৩য় স্থান অধিকার করেন মহিবুর রহমান।
মাওলানা শরিফ উদ্দিনের পরিচালনায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি ইস্ট মসজিদের ইমাম আবুল হোসেন খান ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও খতিব মাওলানা তাজুল ইসলাম।
প্রতিযোগিতার পাশাপাশি বিকেলের চা-নাস্তা, ও রাতের খাবার সবার জন্য পরিবেশন করা হয়।






