logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. অধ্যক্ষ ড. পারভেজ এর নিঃশর্ত মুক্তির দাবীতে লন্ডনে প্রতিবাদসভা অনুষ্ঠিত

অধ্যক্ষ ড. পারভেজ এর নিঃশর্ত মুক্তির দাবীতে লন্ডনে প্রতিবাদসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ৮:৪৬:০৮,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৪৭৫ বার পঠিত

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন:
জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার সাবেক ছাত্র ও হলিয়ারপাড়া ফাযিল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সম্প্রতি বাংলাদেশে কারাবন্দি হওয়ায়, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্রনিন্দা, প্রতিবাদ ও অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবীতে, প্রশাসনের প্রতি ৭২ ঘন্টার আলটিমেটাম জানিয়ে লন্ডনে এক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ( ১৮ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে

মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আমিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসে অবস্হানরত হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বিয়ান কমিউনিটি ব্যক্তিবর্গসহ অসংখ্য লোকের সমাগম হয়।

প্রাক্তন ছাত্র মাওলানা আব্দুল বছির কয়েছের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুল মুকিত চুনু (এমবিই), মাওলানা আজিজুর রহমান, মাওলানা এ টি এম খুরশেদ আলম, মাওলানা নুর আহমদ, মোঃ আবু সাঈদ, অধ্যাপক মুহাম্মদ সাজিদুর রহমান, সাংবাদিক সাঈম চৌধুরী, আলী আহমদ, আব্দুল গাফ্ফার শাহীন, আশরাফুল হুদা বাবুল, সুমন আহমদ, রুম্মান আহমদ ও আব্দুল আলীম প্রমূখ।

সাবেক ছাত্র মাওলানা আবু সালেহ্ মুহাম্মাদ মামুনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন- মোঃ লুৎফুর রহমান, মোঃ আনোয়ার হোসাইন, দিল্লুল হক দুলাল, মেহেদী হাসান, সুফি মিয়া, সালেহ্ আহমদ, ফারহান রাহমান, সানি ও ফারুক আলীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

বক্তাগণ সবাই মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানান এবং পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

সভায় বক্তারা তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন – অসংখ্য ছাত্রের পরম শ্রদ্ধেয় সেই শিক্ষক, প্রিন্সিপাল ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবাসে আমাদেরকে আহত করে, ব্যথিত করে।

যে শিক্ষক, যিনি নিজের চেষ্টা এবং সাধনায় নিজেকে তোলেছেন উচ্চতায়, এলাকাবাসী যাকে নিয়ে গর্ব করে এবং ঐতিহ্যবাহী হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে সুনাম কুঁড়িয়েছেন ।

অথচ সেই মাদ্রাসার তহবিল তসরুফের অভিযোগে আজ তিনি কারাবন্দী ! এটা অবিশ্বাস্য মনে হয় আমাদের কাছে । আমরা মনেকরি একজন প্রবাসীর করা মামলায় এবং গ্রাম্য রাজনীতির বলি হয়েছেন মাদ্রাসার দায়িত্বরত অধ্যক্ষ ড. পারভেজ।

শুধু তাই নয় তিনি “ঘৃণ্য শিক্ষক রাজনীতি”র শিকার ? না কি মাদ্রাসা পরিচালনা কমিটির বিপথগামী কিছু সদস্যদের পরিকল্পিত ষড়যন্ত্র ?

এ বিষয়টি খতিয়ে দেখতে স্বাধীন, প্রভাবমুক্ত, সম্পুর্ণ নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে বা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী সনাক্ত করা এবং অধ্যক্ষ ড. পারভেজ এর নিঃশর্ত মুক্তির দাবী জানান বক্তারা ।

উপস্থিত বক্তারা এ বিষয়ে সুনামগন্জ ৩ আসনের সাংসদ পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি মহোদয়ের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন।

বক্তারা আলটিমেটাম দিয়ে আরো বলেন, যদি ৭২ ঘন্টার মধ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবাসকারী অধ্যক্ষ ড. পারভেজ এর নিঃশর্ত মুক্তি না হয়,

অন্যতায় প্রবাসে জগন্নাথপুরবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top