logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ডালাস ফোবানা ” ফোবানার মাইলস্টোন “

ডালাস ফোবানা ” ফোবানার মাইলস্টোন “


প্রকাশিত হয়েছে : ৫:২৩:১৭,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ১২৪১ বার পঠিত

জুয়েল সাদত :

ডালাস থেকে ফিরে –

 

 

 

৩৭ তম সফল ফোবানার মিলন মেলা শেষে ৩৮ তম ওয়াশিংটন ফোবানা আাগামী বছর। বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস ( বান্ট)  ফোবানার ইতিহাসে মাইলস্টোন যোগ করল। ডালাস ফোবানায় তিনদিনে হাজার দশেক দর্শক সপরিবারে আসেন। বক্স অফিসে লাইন ধরে টিকেট নেন। একসময় টিকেটও শেষ হয়ে যায়। ইরভিং সেন্টারের ৪ টি ফ্লোর ছিল একটি ‘বাংলাদেশ” । শুক্রবার ১ লা সেপ্টেম্বর বিকেল ৩ টা থেকে রোববার রাত আড়াই পর্যন্ত বাংলাদেশীরা ছিলেন সেন্টারের সব জায়গায়। ফোবানা যে কনসেপ্টে গড়ে উঠেছিল, হাসমত মোবিন ও সামসুদ দোহা সাগর সেটা ৩৭ তম ফোবানায় দৃশ্যমান করেছেন। তিন দিনে কোন সমন্বয়হীনতা চোখে পড়েনি। 

শুক্রবার ১ ম  দিনে ফোবানায় উপস্থিত  ২ হাজার দর্শকের উপস্থিতিতে ডালাসের ইরভিং কনভেশন সেন্টারে সন্ধায় বাংলাদেশ, আমেরিকান ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে ৩৭ তম ফোবানার উদ্ভোধনী অনুষ্টানের শুভ সুচনা হয়। দিবা সাহা, সাদমান ফারিব, ফারহানাজ রেজা,শারমিনা সোনিয়া, আর জে রাহী ও আবীর আলমগিরের যৌথ উপস্থাপনায় ফোবানার উদ্ভোধনী অনুষ্টানে, প্রধান অতিথির বক্তব্যে ইরভিং সিটির মেয়র রক স্টাফার বলেন, ফোবানা আমেরিকার সাথে বাংলাদেশের ব্রীজ তৈরী করবে। বাংলাদেশীরা আমেরিকা বিনির্মানে ভুমিকা রাখছেন। বিশেষ অতিথির   বক্তব্যে ওয়াশিংটন ইউনিভার্সিটির চেয়ারম্যান আবু হানিফ  বলেন, ফোবানা একটি সুশৃঙ্খল সংগঠন, প্রবাসীদের মধ্য সেতুবন্ধন রচনা করে, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রো ভিসি ডক্টর বেনু রায়, তিনি বলেন বহি: বিশ্বের একটি উন্নত দেশ আমেরিকায় এই কনভেশনে আমরা সবাই বাংলায় কথা বলছি, ফোবানার মাধ্যমে শিক্ষার্থিরা অনেকেই উপকৃত হচ্ছেন, যা অনুকরণীয়।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডেফোডিল বিশ্ববিদ্যালয় এর ফাউন্ডার সবুর খান, তিনি বলেন ফোবানা চাইলে ডেফোডিল এর সাথে এন্টারপ্রোনার তৈরীতে ভুমিকা রাখতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে পরচিালক আন্ত:জাতিক মাতৃভাষা ইন্সটিটিউশন জনাব হাকিম আরিফ বলেন, আমাদের মাতৃভাষাকে ফোবানা পেট্রন করছে, যা আনন্দের ও গৌরবের।

উূদ্ভোধনী অনুষ্টানে আরও বক্তব্যে রাখেন, ফোবাবার ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, ফোবানার চেয়ারম্যান  ড: এহসান হিরো, ফোবানার এক্জিকিউটিভ সেক্রেটারী নাহিদুল খান সাহেল, হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি সামসুদ দোহা সাগর ও ৩৭ তম ফোবানার কনভেনর হাসনত মোবিন।

ফোবানার  মুল উদ্ভোধনী অনুষ্টানের পুর্বে সন্ধ্যা ৬ টায় ব্লাক টাই ডিনার এর আয়োজন করা হয়। সেখানে ২০০ শত গেস্ট অংশগ্রহণ করেন। 

ডালাস ফোবানার ২ য় দিন শনিবার লাস কলিনাস এর ইরভিং সেন্টার কনভেনশন সেন্টারের ছিল ৫ হাজার দর্শকের উপচে পড়া ভীড়। মনে হচ্ছিল ডালাসের সকল বাংলাদেশীরা চলে এসেছিলেন।

শনিবার সকালে ছিল অনেক গুলো সেমিনার, কাব্যজলসা, বই মেলা, বইয়ের মোড়ক উন্মোচন,ফোবানার ইসি মিটিং ও মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা।

কাব্য জলসার ষ্টেজ টা ছিল অন্যতম আকর্ষণ। তাসকীর আলী খান, একজন সৃজনশীল মানুষ ।

 দেয়াল পত্রিকা চয়নিকাও তিনি উপহার দিলেন।  একটি অসাধারন  স্টেজ বানিয়ে পুরো বাংলাদেশের কৃষ্টি কালচার উপস্থান করেছেন, কাব্য জলসায় উনাকে সহযোগীতা করেন ফারহানাজ রেজা, রুমি সরকার, কাজী হাসান।  পুরো ফ্লোরটায় ছিল বাংলাদেশ দৃশ্যমান। 

১৬ টি স্টেটের কম বেশী হাজার খানেক বাংলাদেশী প্রবাসী সপরিবারে ডালাসের ওয়েস্টিন হোটেলে অবস্থান করে তিন দিনের ফোবানা উপভোগ করছেন।

সকাল ১০ টায় ফোবানার ইসি মিটিং এর পর উত্তর আমেরিকার কবিদের কবিতা দিয়ে তৈরী দেয়ালিকা ” চয়নিকা ”  উন্মোচন করেন ফোবানা এক্জিকিউটিভ সেক্রেটারি নাহিদুল খান সাহেল,ফোবানার নির্বাচন কমিশনার মাহবুব রহিম, ফোবানার ট্রেজারার ডা: মুহাম্মদ মানিক, সাংবাদিক জুয়েল সাদত, লেখক কাজী হাসান, রুমি সরকার সহ আমন্ত্রিত অতিথিরা।

২ য় দিন শনিবার ২ টায় শুরু হয় ফোবানার অন্যতম কাব্য জলসা, ছিল মুক্তিযুদ্ধের দুর্লভ সংগ্রহের প্রদর্শনী ও বই মেলা। কাব্য জলসায় দুই দিনেই ছিলো উত্তর আমেরিকার কবি সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, বাংলা সাহিত্যের ভাষা নিয়ে আনিস আহমদের আলোচনা ও সলো গান। শনি ও রোববার ২ দিনই কাব্য জলসা ও বই মেলা প্রাঙ্গণে ছিল সাহিত্যিকদের ভীড় ও কবিতা আবৃত্তি । বই মেলায় উত্তর আমেরিকার লেখকদের ভাল বই বিক্রি হয় বলে জানান, বই মেলার আহবায়ক ফরহাদ হোসেন।

 ১ ম ফোবানা বই মেলায় বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। এর মধ্যে অন্যতম ছিল সাংবাদিক জুয়েল সাদত এর বই  “জুয়েল সাদতের টাইম লাইন” এর মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রো ভিসি ডক্টর বেনু রায়। ডক্টর বেনু রায় সামছুদ্দিন মাহমুদের মার্কিন মুলুকে, ডাক্তার সেলিনা শাহীনের “বোধের চৌকাঠ”, ডাক্তার মুহাম্মদ আলী মানিকের “ওদের অপপ্রচার আমাদের জবাব”  এর  মোড়ক উন্মোচন করেন।

শনিবার ছিল ফোবানায়  বাধভাঙ্গা প্রবাসীদের উপস্থিতি। হাজার হাজার প্রবাসীদের আগমনে ইরভিং সেন্টারে দাড়ানোর জায়গা ছিল না। বাহিরে খাবারের স্টলে ও ভেন্ডরদের স্টলে ছিল উপচেপড়া ভীড়। চার তলায় কাপড়ের স্টলগুলোতে ও ভীড়। খাবারের মান ও দাম ছিল সহনীয়। সবাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত খাবার পেয়েছেন। মেম্বার সেক্রেটারী সামসুদ দোহা সাগর জানান, আমি ব্যাক্তিগত ভাবে ফুড ভেন্ডরদের সাথে একাধিকবার বসে নিশ্চিত করেছি খাবারের মুল্য। ৩৭ তম ফোবানার গ্লান্ড স্পন্সর ইয়াম্মী বার্গারের মালিক জনাব হারুন, প্রতিদিন সকাল বেলা সুলভ মুল্য ব্রেকফাস্ট সহ লাঞ্চ ডিনার পরিবেশন করেছেন নাম মাত্র মুল্য। ফোবানায় আগত অনেকেই বলেছেন, এবারই দেখলাম ফুড ভেন্ডরদের আন্তরিকতা ও মানসম্মত ফুড।

হাসমত মোবিন ও সামসুদ দোহা সাগর দুরদর্শিতার পরিচয় দিয়েছেন। একটা ফোবানা সফলতা পায় যখন খাবার এর পর্যাপ্ততা থাকে। ব্লাক টাই ডিনার, বিজনেস লাঞ্চ ও ফোবানার  এ জি এমের ফুড ও ছিল মানসম্মত। 

তৃতীয় দিনেও ছিল বেশ কয়েকটি সেমিনার। ওমেন এম্পায়ার, ফোবানা ইয়ুথ সেমিনার, ফোবানা ট্যালেন্ট হান্ট ছিল অন্যতম আকর্ষন। ফোবানা ট্যালেন্ট হান্টটা জমে উঠেছিল টান টান উত্তেজনায়। সবাই অনেক ভাল করেছে। নতুন প্রজন্ম কতটা দেশপ্রেমী বুঝা গেল। এক কথায় অনন্য। উইথ ফোরাম সেশনটা ছিল কানায় কানায় পুর্ন। কোন সেমিনারে এত ইয়াং জড়ো হতে পারে অনেকের ধারনা ছিল না। ইউথ ফোরাম এর লম্বা সেশনটা অনেক কিছু শিখেছেন নতুন প্রজন্ম। 

এছাড়াও দু’দিনের অনুষ্ঠানে ছিলো নতুন প্রজন্মের অংশগ্রহণে চমৎকার পরিবেশনা। উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি ব্যাবসায়ী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ, অভিবাসন সংক্রান্ত আইন নিয়ে আলোচনা, বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা, প্রবাসী বাঙালি সমাজে অবদান রক্ষাকারী বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা পুরস্কার প্রদানসহ আকর্ষণীয় আয়োজন।

 মিডিয়া ব্যাক্তিত্বদের মুল্যায়ন করা হয়, বর্নমালার মাহফুজুর রহমান, প্রথম আলোর জুয়েল সাদত, এন টিভির পুলক মাহমুদ ও চ্যানেল আইয়ের রাশেদ আহমদ কে আউটস্ট্যান্ডিং এওয়ার্ড দেয়া হয়।  আজীবন সম্মামনা লাভ করেন এন টিভির  মোহাম্মদ হোসাইন। 

 

শনি ও রবিবার মূলমঞ্চে সঙ্গীত পরিবেশন করেন মিতালী মুখার্জী , ইমরান, কনা, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, মুজা, নির্ঝর, রোমেল আহমদ,সোনিয়া হাসান, রুপালী রুশনী, আরজিন কামাল, , শেখ লেমন, আদিবা মোবিন ও মোমোসহ প্রায় ৫০জন শিল্পী। ২ য় দিন রাত ১ টায় নতুন প্রজন্মের ক্রাশ মোজা উঠেন মঞ্চে, পুরো ওডিয়েন্স অন্যরকম হয়ে যায়, কয়েক শত  ইয়াং অডিয়েন্স মঞ্চের সামনে চলে আসে। মোজা গান ও লিপসিং করেন। মোজা’র অডিয়েন্স অন্যরকম, সেটা অনেকেই জানতেন না। 

মোজা ১ ঘন্টা পাগল করে রাখেন ৫ হাজার দর্শকদের। শনি বারে এরকম লাষ্ট সিংগার ছিলেন শাফিন আহমদ, ১৫ মিনিটে তিনি মাতিয়েছিলেন, রোববার লাষ্ট সিংগার ইমরান ও মাতিয়ে রাখেন রাত দেড়টা পর্যন্ত। 

ছিল অনবদ্য ফ্যাশন শো, যা পুরো বছরের নানা দিবসকে রিপ্রেজেন্ট করে ও একটি ৭০ দশক থেকে ২০২০ সালের গানের পরিবেশনা ও নাচ। 

বাংলাদেশ কনসুলেট এর সেবা নেন শত শত প্রবাসী। কনসুলেট সেবা চলে সকাল থেকে বিকেল পর্যন্তই।

আমেরিকার  ১৮ স্টেটের ২৯  টি শহর থেকে মোট ৬২টি সংগঠনের কয়েক হাজার সংগঠক অংশগ্রহন করেছিলেন সম্মেলনে। অতীতের সম্মেলন গুলোতে দেখা গেছে সাধারনত মুল মঞ্চের অনুষ্ঠান গুলোতেই দর্শকদের উপস্থিতি এবং আকর্ষনটা বেশি থাকে, কিন্তু এবারের সম্মেলনে মুল মঞ্চের অনুষ্ঠান ছাড়াও কনভেনশন হলের ৪টি ফ্লোরেই নানান অনুষ্ঠান গুলিতে সারাদিন ধরেই উপচে পরা দর্শকদের উপস্থিতি ছিলো চোখে দেখার মত। ১ লাখ বর্গফুট এর বিশাল ইরভিং কনভেশন সেন্টারের পুরোটাই ব্যবহার করেছে বান্ট এর ৩৭ তম ফোবানা। ফোবানা এবার ইতিহাস তৈরী করেছে।

 

কনভেনর হাসমত মোবিন, এমন একজন ব্যাক্তিত্ব যিনি সকল অতিথি, ভেন্ডর,শিল্পী – কলাকৌশলী সবার খবর নেন সব সময়। সফল ৩৭ তম ফোবানার কনভেনর হাসমত মোবিন জানান, আমাদের চেস্টার কোন ঘাটতি ছিল না। আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম , সবাই সাড়া দিয়েছেন। সবার সহযোগীতায় ডালাস ফোবানা সফল।

মেম্বার সেক্রেটারী সামসুদ দোহা সাগর, জানান, এটা একটা টীম ওয়ার্ক। সবাই স্বাধীন ভাবে আন্তরিক ভাবে কাজ করেছিলেন বলেই, আমরা ইতিহাস তৈরী করলাম। 

৩৮ তম ওয়াশিংটন ( বাগডিসি)  ফোবানার কনভেনর রুকশানা পারভীন বলেন, আমরা ডালাস এর প্রতিযোগীতা করব না, একেক স্টেটের ভৌগলিক অবস্থান ভিন্ন। আমরা আমাদের শহরের উপযোগী মানসম্পন্ন ফোবানা করব, সবার সহযোগীতায়। ৩৯ তম ফোবানা ভোটাভুটির মাধ্যমে অর্জন করে 

(২০২৫ )   আটলান্টার বাংলাধারা সংগঠন। নাহিদুল খান সাহেলকে আহবায়ক ও মাহবুবর রহমান ভূঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে বাংলাধারা। 

আসলে একটা ফোবানা সফলতায় কালচারাল টীমের মুল ভুমিকা থাকে, টাইমিং, শিল্পী চয়েস,অডিয়েন্স ধরে রাখার কৌশল, ভাল সাবজেক্ট চয়েস করা, কালচারাল চেয়ারম্যান  শেখ লেমন ও তার টীম অসাধারন দক্ষতায় সেই কাজটা করেছেন। সেখানে আরেকজন কাজ করেছেন  প্রমেটর মনির ভাই, আমার সাথে শেখ লেমন ও মনির ভাইয়ের কথা হয়েছে। ভাল কম্বিনেশন ছিল তাদের। টাইমিংটা ও স্টেজটা ধরে রাখায় মুন্শিয়ানা ছিল।। শেখ লেমন নিজেও পারফর্ম করেছেন। একটা লম্বা জার্নি ছিল সফলতার। ডালাস ফোবানা মনে রাখার মত একটি ফোবানা।।।

 

জুয়েল সাদত / ওরলান্ডো ফ্লোরিডা।।

মিডিয়া ব্যাক্তিত্ব, সম্পাদক, কমিউনিটি একটিভিস্ট

৫ সেপ্টেম্বর / ২০২৩

শীর্ষ সংবাদ এর আরও খবর
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top