‘সবার জন্য বন্ধুত্ব’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করল 91 United Kingdom
প্রকাশিত হয়েছে : ২:১৬:৪৪,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৪৭৪ বার পঠিত
১৯৯১ সালে বাংলাদেশে যাঁরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এবং এদের মধ্যে বর্তমানে যাঁরা যুক্তরাজ্যে বসবাস করছেন তাদের নতুন সংগঠন “91 United Kingdom’ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে।
গত ৯ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭ঘটিকার সময় ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ৯১ ইউনাইটেড কিংডম এর অনেক সদস্য করোনা আক্রান্ত থাকায় ভার্চুয়াল এর মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বদরুল আলম বাবুল এবং আনয়ারুল হক শাহীন এর আমন্ত্রণে ভার্চুয়াল সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বদরুল আলম বাবুল। পরবর্তীতে জনাব আমির খসরুর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
সভায় আলোচনায় অংশগ্রহণকরেন, আনোয়ারুল হক শাহীন, রাবেয়া জামান জুসনা, বদরুল আলম বাবুল, এলাহি বকস এনাম, সৈয়দ জামান, রোমান আহমেদ চৌধুরী, শেখ জেসমিন জাহিদ, ফারহানা রশিদ, নুর আহমেদ, আব্দুল হালিম, মইনুল হোসেন, শেখ হালিম তপন, আব্দুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানের সফলতার জন্য সার্বিক সহযোগিতা করেন জনাব ইফতেখার রশীদ বাবু এবং রেবেকা সুলতানা।
উপস্থিত সকলেই 91 United Kingdom এর পদযাত্রাকে স্বাগত জানান।
সভায় অনেকের করোনা আক্রান্ত এবং বিশেষ জরুরী প্রয়োজনে উপস্থিত হতে পারেননি তাঁদেরকে নিয়ে পরবর্তী সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভার শেষে বদরুল আলম বাবুলের এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।






