logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ‘খালেদা জিয়ার অবস্থা ভালো নয়’

‘খালেদা জিয়ার অবস্থা ভালো নয়’


প্রকাশিত হয়েছে : ২:০৭:৪৯,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৩৩০৮ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত। গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানিয়ে তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখাটি হুবহু তুলে ধরা হলো।

‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো নয়। লিভার সিরোসিস ও নানা জটিল রোগে আক্রান্ত এই প্রবীণ নেত্রীকে জোড়াতালি দিয়ে কোনো মতে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। দেশে তার প্রাণরক্ষার উপযোগী চিকিৎসা ব্যবস্থা নেই। তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। দুটি বানোয়াট মামলায় আদালত তাকে সাজা দিয়েছেন। সেই রায় বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। সেই উভয় রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিবেচনাধীন। অর্থাৎ কোনো মামলায়ই তার বিরুদ্ধে চূড়ান্ত রায় হয়নি। দেশে ন্যায়বিচার থাকলে এবং বিচার ব্যবস্থা সরকারের প্রভাবমুক্ত থাকলে তিনি খুব স্বাভাবিক ভাবেই জামিনে মুক্ত থাকতেন। কিন্তু সে সুযোগ নেই।

কোনো মামলার চূড়ান্ত রায় ও নিষ্পত্তি হবার আগেই জামিন না দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাই চূড়ান্ত অবিচার। চূড়ান্ত রায়ের আগেই কাউকে দণ্ড ভোগে বাধ্য করাটাই চরম অন্যায় ও অসভ্যতা। ক্ষমতাসীনরা সেটাই করেছে খালেদা জিয়ার ক্ষেত্রে।

জেলে তাকে প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। জোর করে সরকারের ইচ্ছায় যে হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে চিকিৎসার বদলে তার অপচিকিৎসা হয়েছে। বন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হলে সরকার তাকে দেশের ভেতরে যেকোনো হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়ার কথা বলে নির্বাহী আদেশে কারামুক্ত রেখেছে। এ সুযোগ আগে বেগম জিয়ার পক্ষে বারবার চাওয়া হয়েছে। ওরা দেয়নি। দিয়েছে গুরুতর অসুস্থতা নিশ্চিত করার পর।

এখন আর দেশে তার প্রাণরক্ষার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই। কয়েকটি মাত্র উন্নত দেশেই কেবল তা সম্ভব। ডাক্তাররা তাই বলছেন। বেগম জিয়ার সঙ্গে ক্রমাগত বে-আইনি আচরণ করা বেআইনি সরকার এখন আইন দেখাচ্ছে। অনেক অতীত নজিরের বিপরীতে আইনের এই সরকারি ব্যাখ্যাও মিথ্যা ও মনগড়া। গায়ের জোরে একের পর এক আইনভাঙা সরকার যখন আইন দেখায় তখন তার অর্থ হলো বেগম জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলা। ওরা বিদেশে বেগম জিয়ার উপযুক্ত চিকিৎসার ওপর যে বিধিনিষেধ ও শর্ত আরোপ করে রেখেছে সেটা যদি তোলেও এমন সময়ে তুলবে যখন আর বিদেশে গিয়ে চিকিৎসা নিলেও আর ফল আসবে না। ’

জাতীয় এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top