logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধ গবেষক আনোয়ার শাহজাহানের তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধ গবেষক আনোয়ার শাহজাহানের তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ৬:৫০:১৭,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ২৬৪৫ বার পঠিত

আমাদের প্রতিদিন রিপোর্টঃ
যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধ গবেষক, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান একটি আলোকিত নাম। সাহিত্য, সাংবাদিকতা এবং গবেষণায় তিনি রাখছেন স্বকীয়তার উজ্জ্বল স্বাক্ষর। ইতোমধ্যে তাঁর দশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে তাঁর রচিত ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও সৌধ’, ‘Gallantry award recipient freedom fighters of Sylhet’ এবং ‘করোনা আতঙ্ক দেশে দেশে’ গ্রন্থ তিনটি সাহিত্যে অনবদ্য সৃষ্টি। এই তিনটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতিসম্মিলন গত ৪ঠা ডিসেম্বর (শনিবার) ২০২১ খ্রিষ্টাব্দের বিকাল চারটায় রাজধানী ঢাকার কাঁটাবনস্থ ‘কবিতা ক্যাফে’তে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা প্রধান অতিথি হিসাবে নির্ধারিত ছিলেন। বাংলা একাডেমির সাবেক মহা পরিচালক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশী সম্মানিত উদ্বোধক ছিলেন।

মাহমুদ শাহ কোরেশী তার উদ্বোধনী বক্তব্যে আনোয়ার শাহজাহানের গবেষণাকর্মের ভূয়সী প্রশংসা করে বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে লেখালেখির জন্য ইতিহাসই তাঁর মূল্যায়ন করবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুলনামূলক ধর্মতাত্ত্বিক, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাই, বিশ্ব বাঙালি সংসদের সিনিয়র সহসভাপতি, কবি ও সঙ্গীতজ্ঞ ড. গৌরী ভট্টাচার্য, জাতীয় কবিতা পরিষদের দফতর সম্পাদক কবি হানিফ খান (শিশু একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক), সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য’র সভাপতি কবি ময়নুর রহমান বাবুল, ও অনুবাদক মাহবুবুল হক প্রমুখ।

আলোচনায় অংশ নেন কবি ফরিদুজ্জামান, সিলিটি পিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দীন শুভ, সাংবাদিক ও আইনজ্ঞ খন্দকার হাস শাহরিয়ার, কবি গিয়াসউদ্দিন চাষা, কবি ও মানবাধিকার কর্মী আতিক আজিজ, কবি ও চলচ্চিত্রকার মনজুরুল ইসলাম মেঘ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ব বাঙালি সংসদের সভাপতি কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা ও সাধারণ সম্পাদক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল।

কবিতা ও সঙ্গীতে অংশ নেন কবি তাসনিয়া রহমান, কবি মোর্শেদ বিল্লাহ, কবি শেফালী দাউসী, কবি ফখরুল আলম অপু প্রমুখ।

সভাপতিত্ব করেন বিশ্ব বাঙালি সংসদের উপদেষ্টা ও বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী।

উপস্থাপনায় ছিলেন লেখক, আবৃত্তি শিল্পী অ্যাডভোকেট কবি শিমুল পারভীন ও সাংবাদিক তাবেয়া রহমান তাসনিয়া।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top