logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. আপাসেনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উৎসব

আপাসেনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উৎসব

প্রকাশিত হয়েছে : ১০:০৭:১৮,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০২১ | সংবাদটি ৪৭৫ বার পঠিত

একাত্তরের উত্তাল দিনগুলোতে মুক্তিকামী বাঙালির প্রাণের স্পন্দন হয়ে উঠে আসা জাগরণের গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে চ্যারিটি সংস্থা আপাসেন। একই মঞ্চে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের গৌরবময় পথচলার ৩৭ বছরও উদযাপিত হবে। পূর্ব লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ঐতিহ্যবাহী পিপল’স প্যালেস গ্রেট হলে ৫ ডিসেম্বর রবিবার বেলা ২টা থেকে শুরু হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও আপাসেনের ৩৭ বছর পূর্তি উৎসব। রনাঙ্গনের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বৃটেনে বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই আয়োজনে অংশ নিতে যাচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন। ১৬ নভেম্বর মঙ্গলবার ব্রাডি আর্টস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সাথে আপাসেনের ৩৭ বছরের পথচলার প্রত্যক্ষ সংযোগ রয়েছে। বৃটিশ-বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের অন্তর্গত শক্তিমত্তা আপাসেনকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাগরণের গান ও ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ৫০ বছর পূর্তি উৎসবে থাকছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। দুই শতাধিক ছবির এই প্রদর্শনীতে স্থান পাবে মুক্তিযুদ্ধকালীন দূর্লভ সব আলোকচিত্র, বিলেতে একাত্তরের যুদ্ধকালীন প্রতিবাদ সমাবেশ ও তহবিল সংগ্রহের ছবি এবং আপাসেনের ৩৭ বছরের পথচলার খন্ডচিত্র। থাকছে আপাসেনের কার্যক্রম ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য প্রদর্শনী। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭৭০ ধারন ক্ষমতা সম্পন্ন কুইন মেরি পিপল’স প্যালেস অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথি ছাড়াও সীমিত সংখ্যক আসন কমিউনিটির সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে উৎসবে অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে apasen.medialinkworld.com/register এই লিংকে ঢুকে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।

আপাসেনের গণমাধ্যম ও জনসংযোগ বিষয়ক মুখপাত্র বুলবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আমির হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য লোকমান হোসেন, আপাসেনের বিজনেস ও ডেভেলপমেন্ট ডিরেক্টর টেসা ওউ, সহযোগী পরিচালক শোয়েব আহমেদ, সংস্থার অন্যতম জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাবিবুর রহমান কবির, মুহাম্মদ আবদুস সাত্তার, সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়কারী শিল্পী গৌরি চৌধুরী ও অনুষ্ঠানের ব্যবস্থাপনা সমন্বয়কারী মিডিয়া লিংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিব ইসলাম।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top