logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতিতে অনলাইন শিক্ষার অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতিতে অনলাইন শিক্ষার অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৪৪,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০২১ | সংবাদটি ৮৫০ বার পঠিত

অনলাইন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে প্রযুক্তিগত উন্নয়ন সময়ের অনিবার্য দাবি
– প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী

সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী বলেছেন, কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হলেও এর ইতিবাচক দিকও কম ছিল না। বাংলাদেশ প্রযুক্তি ক্ষেত্রে অগ্রসর থাকলে, আরো বেশি ফলাফল পাওয়া যেতো। যেখানে বহির্বিশ্বে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকলেও আমাদের দেশে পুরো কার্যক্রম বন্ধ ছিল। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম এ ক্ষেত্রে আশানুরূপ ফলাফল অর্জন করেছে। প্রযুক্তিগত উন্নয়ন এখন সময়ের অনিবার্য দাবি।

পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট-এর আয়োজনে বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতিতে অনলাইন শিক্ষার অবদান’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পাণ্ডুলিপি প্রকাশন-এর স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ অক্টোবর ২০২১) রাত আটটায় সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপারস্থ পাণ্ডুলিপি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, সেলিনাস ইউনিভার্সিটি অব সায়েন্সেস এন্ড লিটারেচার-এর সহযোগী অধ্যাপক ড. রেজাউল আবেদীন, এফসিএমএএন। আলোচনা সভাটি সঞ্চালনা কবি ও প্রাবন্ধিক মো. আব্দুল বাছিত।

প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী আরো বলেন, বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতি একটি মারাত্মক ও ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। এ ভয়াবহ ভাইরাসে প্রাণ হারিয়েছে অর্ধকোটির মতো মানুষ। প্রতিটি ক্ষেত্রেই লেগেছে শক্তিশালী ধাক্কা। শিক্ষাক্ষেত্রেও এ ভয়াবহতা শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্ত করেছে। তবে অনলাইনের মাধ্যমে পরিচালিত শিক্ষা কার্যক্রম অনেকটা আশান্বিত করেছে। বাংলাদেশ তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে আরো এগিয়ে আসলে অনলাইন শিক্ষা কার্যক্রম গতিশীল হবে।

সম্মানিত আলোচকের বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী বলেন, কোভিড পরিস্থিতিতে অনলাইন শিক্ষা একটি আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়েছে। যদিও বাংলাদেশে এর কার্যকারিতা আশানুরূপ নয়। প্রযুক্তিগত অনগ্রসরতা এ ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে। তবে এ অনলাইন শিক্ষা কার্যক্রমের কারণে কোভিড পরিস্থিতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয়েছে। সরকারের আন্তরিকতাও এ ব্যাপারে যথেষ্ট প্রতিফলিত হয়েছে।

সেলিনাস ইউনিভার্সিটি অব সায়েন্সেস এন্ড লিটারেচার-এর সহযোগী অধ্যাপক ড. রেজাউল আবেদীন এফসিএমএএন বলেন, কোভিড পরিস্থিতি আমাদের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করে দিলেও আমাদের অনগ্রসরতাকে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। এর পেছনে অনলাইন শিক্ষা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যক্রমকে অব্যাহত রাখতে পেরেছে, যা অনেকটা ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নে আমাদের ঐকান্তিকতা যেকোনো পরিস্থিতিতেও আশানুরূপ ফলাফল দেবে নিঃসন্দেহে।

সভাপতির বক্তব্যে পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, প্রত্যেকটি বিষয়ের ইতিবাচক ও নেতিবাচক দিক বিদ্যমান। আমাদের নানামুখী সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে অনলাইন কার্যক্রমের ভূমিকাকে ইতিবাচক হিসেবেই বিবেচনা করছি। আমাদের সরকার এ ব্যাপারে আরো আন্তরিক হলে অনলাইন শিক্ষা কার্যক্রমও গ্রহণযোগ্য হয়ে উঠবে। আমাদের সক্রিয় অংশগ্রহণও এখানে মুখ্য বিষয়-এটা বিবেচনায় রাখতে হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top