logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. সিলেটে কবি লাভলী চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কবি লাভলী চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ৬:৪৭:২৪,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৭৬৫ বার পঠিত

কবি লাভলী চৌধুরী ছিলেন বাংলাসাহিত্যের প্রতিশ্রুতিশীল কথাশিল্পী। তাঁর চিন্তাচেতনায় সৌন্দর্যের একটা পরিস্ফুটন ছিল। যা তাঁর সাহিত্যে প্রতিভাত হয়েছিল। একজন ধীমান লেখিকা হিসেবে তিনি আধুনিকতাকে আদর্শবাদিতায় রূপান্তর করতে সচেষ্ট থেকেছেন। বহুমাত্রিক চিন্তার সুশোভিত ধারায় তাঁর সাহিত্যে সত্য ইতিহাস, তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর প্রবল স্মৃতিকাতরতা প্রগাঢ়ভাবে ফুটে উঠেছিল। কোনো বলয় বা পরিমণ্ডলে বেষ্টিত না থেকে তিনি সার্বজনীন বিশ্বাসবোধ এবং কল্যাণচিন্তাকে তাঁর সাহিত্যে উপজীব্য করে তুলেছেন। যা তাঁকে সাহিত্যে দিয়েছে অনন্য পরিচয়।

পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট-এর আয়োজনে সিলেটের বিশিষ্ট লেখক ও সংগঠক কবি লাভলী চৌধুরী’র স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল-এর সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় (৯ সেপ্টেম্বর, ২০২১ খ্রি.) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্যসভা হলে অনুষ্ঠিত এই স্মরণসভায় সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদনমোহন কলেজ, সিলেট-এর প্রাক্তন প্রিন্সিপাল লে. কর্নেল এম. আতাউর রহমান পীর, এমসি কলেজ, সিলেট-এর প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নন্দলাল শর্মা, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট-এর প্রাক্তন অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), বর্ষীয়ান সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট লেখিকা সংঘের সাবেক সভানেত্রী কবি নূরুন্নেছা চৌধুরী রুনী এবং কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী। কবি পপি রশীদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল বাছিত। স্মরণসভার শেষে মোনাজাত করেন কবি ও প্রাবন্ধিক আব্দুল জলিল চৌধুরী।

সম্মানিত আলোচকের বক্তব্যে লে. কর্নেল এম. আতাউর রহমান পীর বলেন, কবি লাভলী চৌধুরী মানবিকবোধ সম্পন্ন একজন লেখিকা ছিলেন। সাহিত্যকেন্দ্রিক চিন্তাভাবনায় তিনি ছিলেন আদর্শের অনুগামী। ব্যক্তি জীবনেও তিনি ছিলেন সেই আদর্শের প্রচারক। তিনি যেমনি আধুনিকতাকে ধারণ করেছেন মননে, তেমনি সার্বজনীন চিন্তায় বিশ্বাসবোধকে পরিস্ফুটিত করে তুলেছেন। তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত রচনাসমগ্র নতুন প্রজন্মের কাছে পৌঁছানো সময়ের দাবী। এ ব্যাপারে সিলেটের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।

এমসি কলেজ, সিলেট-এর প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নন্দলাল শর্মা বলেন, কবি লাভলী চৌধুরীর ধ্যান-জ্ঞানে ছিল সাহিত্যের মৌল উপাদান। এই উপাদানকে শৈল্পিকভাবে যেভাবে ধারণ করেছেন, সেভাবে কলমের কালিতেও অঙ্কন করেছেন। পারিবারিক ঐতিহ্য থেকে তাঁর ভেতরে সাহিত্যের যে ধারা সৃষ্টি হয়েছিল, এটাকেই তিনি উচ্চকিত করেছেন তাঁর চিন্তাচেতনায়। সিলেটের সাহিত্যে তিনি প্রেরণা হিসেবে কাজ করবেন।

লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) বলেন, কবি লাভলী চৌধুরী সৌন্দর্য চেতনার কবি ছিলেন। আধুনিক মনস্তাত্ত্বিক সংঘাতে সাহিত্যের যে অস্তিত্ব, এটাকে পৃথিবীতে সাহিত্যিকরাই বাঁচিয়ে রেখেছেন। বিশ্বসাহিত্যে শেক্সপিয়রই তার প্রমাণ। কবি লাভলী চৌধুরীও তাঁর সাহিত্যসাধনায় বেঁচে থাকবেন অনেকদিন। তাঁর কবিতা এবং শিল্প ছিল সৌন্দর্যচেতনার দ্যোতক।

বর্ষীয়ান সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর লক্ষণীয় বিচরণ ছিল মুগ্ধ করার মতো। মানুষ হিসেবে তিনি যে আদর্শকে বিশ্বাস এবং ধারণ করতেন, তাঁর সাহিত্যচেতনায় এটা অত্যন্ত প্রকট ছিল। তিনি আপাদমস্তক একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান নারী ছিলেন। এই গুণেই তিনি সাহিত্যে অবদান রেখেছেন।

সিলেট লেখিকা সংঘের সাবেক সভানেত্রী কবি নূরুন্নেছা চৌধুরী রুনী বলেন, কবি লাভলী চৌধুরী’র সাহিত্যে সৌন্দর্য এবং বিশ্বাস একীভূত হয়ে গিয়েছিল। এই দুটো বিষয়ের সমন্বয়ে তিনি নিজেকে সাহিত্যাঙ্গণে প্রতিষ্ঠিত করেছেন। সিলেটের সাহিত্যাঙ্গণে তিনি নারী সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।

কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী বলেন, কবি লাভলী চৌধুরী’র জীবনে আভিজাত্যের ছোঁয়া ছিল। তবে এই ছোঁয়া তাঁকে বিলাসিতায় নিয়ে যেতে পারেনি। আধ্যাত্মিক চেতনাকে তাঁর সাহিত্যে তিনি ধারণ করেছেন গভীরভাবে। এখানেই কবি লাভলী চৌধুরীর অনন্যতা।

সভাপতির বক্তব্যে পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, কবি লাভলী চৌধুরী’র সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। তিনি আমার মায়ের বয়সী একজন বড় বোন ছিলেন। যেকোনো প্রয়োজনে তিনি আমার পাশে দাঁড়াতন। সাহিত্য-সংস্কৃতির চর্চায় তাঁর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি জড়িত আছে। একজন আদর্শিক চেতনার কবি ও লেখিকা হিসেবে তাঁর রচনাসমগ্র প্রকাশ করতে আমরা আপ্রাণ চেষ্টা করবো। এর মাধ্যমে তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ পাবে। এর জন্য সিলেটের সাহিত্যাঙ্গনের সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দের শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে কবি লাভলী চৌধুরী ইন্তেকাল করেন।

সিলেট এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top