logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. লেখক, প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর শুভ জন্মদিন আজ

লেখক, প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর শুভ জন্মদিন আজ

প্রকাশিত হয়েছে : ৯:৩৪:০২,অপরাহ্ন ০১ মার্চ ২০২১ | সংবাদটি ৫৯২ বার পঠিত

তারুণ্যদীপ্ত লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর শুভ জন্মদিন আজ। ১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর স্বপ্রতিভা, নিরলস কর্মনিষ্ঠা, সৃজনীশক্তির বৈভব দিয়ে সাহিত্য এবং বোদ্ধামহলে গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। কর্মে প্রোজ্জ্বল আদর্শজাত মানবিকতাবোধ তাঁর চিন্তা-চেতনাকে ক্ষীপ্র, মহৎপ্রাণ এবং বিনয়ী করে তোলেছে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল নিরলস সাহিত্যচর্চার মাত্রায় মৌলিক গ্রন্থ রচনা, সম্পাদনা ও প্রকাশনায় লেখক-পাঠক ও প্রাজ্ঞব্যক্তিত্বের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তিনি একাধারে একজন লেখক, গবেষক, প্রকাশক, সংগঠক এবং সাংবাদিক। তিনি একসময় সার্বক্ষণিকভাবে সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। তিনি মৌলিক গ্রন্থ রচনা, সম্পাদনা এবং প্রকাশনার মাধ্যমে বোদ্ধা মহলের অভিবাদন এবং শুভেচ্ছা কুড়াতে সক্ষম হয়েছেন। এ পর্যন্ত তাঁর সাতটি মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত মৌলিক গ্রন্থগুলো হচ্ছে- মানুষের অনন্ত জীবন (২০১০), শিলচর ভ্রমণের আনন্দস্মৃতি (২০১৩), সিয়াম সাধনার ফজিলত (২০১৩) মুসলিম জীবনে বিয়ে ও দাম্পত্য (২০১৪), পার্থিবজীবনে লোভের পরিণতি (২০১৪), মনের মুকুরে দাগকাটা মুখ (২০১৮), বাংলাসাহিত্যে সিলেটিদের গৌরবগাথা (২০১৯) ও সফলতার থ্রি ডাইমেনশন (২০২০)। এই গ্রন্থগুলো দেশে-বিদেশে পাঠকপ্রিয়তা লাভ করেছে।
গভীর অনুধ্যানী স্বাপ্নিক ও কর্মবীর বায়েজীদ মাহমুদ ফয়সল সম্পাদনার ক্ষেত্রেও সৃজনশীলতার বৈচিত্র্যময় কর্মপ্রজ্ঞার ছাপ রেখেছেন। তিনি সম্পাদনা করেছেন বাংলাসাহিত্যের প্রাচীন উপন্যাস আর্জুমন্দ আলী রচিত ‘প্রেমদর্পণ’ (২০০৮), আবদুল মালিক চৌধুরীর ‘পরদেশী’ (২০০৮) ও নূতন ইমাম (২০১১), স্মারকগ্রন্থ সময়ের আলোয় হারূণ আকবর (২০১৩)। এছাড়াও তিনি অনুবাদের ক্ষেত্রেও মেধা, যোগ্যতা, দক্ষতা এবং সৃজনশীলতার বলয় সৃষ্টি করেছেন। প্রত্যেক মুসলিমের যেসব বিষয় জানা ওয়াজিব (২০১১), আপনার ঈমান কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য (২০১১), হাদিস বর্ণনাকারী একশত সাহাবী এবং বিখ্যাত গ্রন্থসমূহ (২০১১), সিয়াম সাধনার ফজিলত (২০১৩), কুরআন সুন্নাহর আলোকে আন্তরিক তওবা (২০১৩), মুসলিম বিয়ে ও দাম্পত্য (২০১৪)-এই গ্রন্থগুলো পাঠকসমাজের হৃদয় আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে তিনি সিলেটের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাণ্ডুলিপি প্রকাশন’-এর স্বত্বাধিকারী হিসেবে তাঁর কর্মপ্রভা এবং দক্ষতার ছাপ রেখে চলেছেন। উল্লেখ্য, ২০০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পাণ্ডুলিপি প্রকাশন লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর সৃজনশীল নিরলস প্রচেষ্ঠায় প্রকাশনা জগতে অনন্য স্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। এছাড়া যৌথ সম্পাদনার মধ্যে ‘চৌধুরী গোলাম আকবর অন্যের চোখে অনন্য (২০১৪) এবং সাহিত্যের ছোটকাগজ পাণ্ডুলিপি এককভাবে সম্পাদনা করে যাচ্ছেন।

তার কর্মপরিধি বহুধাবিস্তৃত। তিনি সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সঙ্গেও ওতপ্রোতভাবে সম্পৃক্ত। গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি, ইন্দো-বাংলা মৈত্রীর বাংলাদেশ শাখার সম্পাদক, হলিসিটি ট্যুরিস্ট কাবের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসসদের জীবনসদস্য। তিনি একসময় গান ও নাট্যচর্চা করতেন। তার প্রকাশিত গানের অ্যালবাম আলোর পথে ডাক দিয়ে যায় (যৌথ; ১৯৯৯), তিনি সিলেটের পাণ্ডুলিপি প্রকাশনের পরিচালক। সমাজকল্যাণমূলক কর্মকা-ে সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ রোটার‌্যাক্ট কাব অব সিলেট হলিল্যান্ড’ তাকে ২০০৯-২০১০ রোটাবর্ষের অভিষেক অনুষ্ঠানে সম্মাননা প্রদান করে। আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের আমন্ত্রণে ২০১৪ খ্রিস্টাব্দে তিনদিন ব্যাপী ‘স্বাধীনতাপূর্ব শ্রীহট্টের পাণ্ডুলিপি ও পাণ্ডুলিপি বিশারদগণ-গুরুত্ব ও সার্বিকতা’ শীর্ষক সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে স্মারক সম্মাননা লাভ করেন। ২০১৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র তাকে প্রকাশনা ও সম্পাদনায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করে। ‘সাউথ আসাম মিডিয়া এসোসিয়েশন’ তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ বছরই আসামের কাছাড় থেকে বাংলাদেশ মননশীল লেখক-প্রকাশক হিসেবে ‘হাজি এস ইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন’ তাকে সম্মাননা স্মারক প্রদান করে। এসময় তিনি দেশ-বিদেশে প্রাজ্ঞব্যক্তিত্বের সাথে মতবিনিময়ের সুযোগ লাভ করেন।

সৃজনশীল নিভৃতচারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর জন্মদিনে আমাদের প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আন্তরিক ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তাঁর সার্বিক জীবনের কল্যাণ কামনা করি।

সিলেট এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top