সায়াদ আহমদ সাদের মায়ের মৃত্যুতে ব্রিটেন প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের শোক
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:০৮,অপরাহ্ন ০১ মার্চ ২০২১ | সংবাদটি ৪২৭ বার পঠিত
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ট্রাস্টি এবং কমিউনিটি সংগঠক সায়াদ আহমদ সাদ এর মা গত ২৮ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নাইলাইহি ও ইন্না ইলাইহির রাজিউন।
এদিকে কমিটি সংগঠক সায়াদ আহমদ সাদের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটেনের কমিউনিটির সংগঠনের নেতৃবৃন্দ। তারা এক বিবৃতিতে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গোলাপগঞ্জ উপজেলা উপজেলা সোশ্যাল ট্রাস্টের পক্ষে শোক জানিয়েছেন, ট্রাস্টের সাবেক আহবায়ক এবং বর্তমান উপদেষ্টা ডক্টর রেনু লুৎফা, উপদেষ্টা ডক্টর আব্দুল আজিজ তকি, চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, ট্রেজারার বদরুল আলম বাবুল।

এদিকে জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র সহ-সভাপতি সায়াদ আহমদ সাদের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন, জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র সভাপতি শামীম আহমদ, সাধারন সম্পাদক আব্দুল বাছির এবং ট্রেজারার সরওয়ার হোসেন খান।
এছাড়াও আরো শোক জানিয়েছেন লেখক ফারুক আহমদ, গীতিকার ও কমিউনিটি সংগঠক রুহুল আমিন রুহেল, কালেকটিভ অব বাংলাদেশী স্কুল গভর্নরস এর টাওয়ার হ্যামলেটস কমিটির সাধারণ সম্পাদক আলতা মিয়া, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাহিন মাহমুদ, হাওয়া টিভি ইউকের পরিচালক মাহমুদুর রহমান শানুর প্রমুখ।
আজ বাদ জোহর মরহুমার জানাজার নামাজ শেষে পারিিবারি কবরস্থানে সমাহিত করা হয়।






