একলিম হোসেনের মাগফিরাত কামনায় ভার্চুয়াল দোয়া অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:৪৪,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৫৭৪ বার পঠিত
মরহুম একলিম হোসেনের মাগফিরাত কামনা করে ডিএম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় ডিএম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী, পুনর্মিলনী লন্ডন ২০১৯ কমিটির যুগ্ম আহ্বায়ক এবং গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সদস্য সদ্যপ্রয়াত একলিম হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে এক ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজন করে ডিএম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
ফয়জুর রহমান খাঁনের সভাপতিত্বে এবং মনজুরুছ ছামাদ মামুনের পরিচালনায় দোয়া মাহফিলে বিভিন্ন গুণীজন, প্রাক্তন ছাত্রছাত্রী সহ মরহুমের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ খয়রুল ইসলাম এবং মোনাজাত পরিচালনা করেন মৌলানা সাইফুর রহমান তহিপুরি। দোয়া মাহফিলে যুক্তরাজ্যে ছাড়াও কানাডা, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ সহ প্রায় ৮০ জন সদস্য অংশগ্রহণ করে অনুষ্ঠান সফল করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রি-ইউনিয়ন কমিটি ২০১৯ এর সদস্য সচিব নাহিন মাহমুদ।






