logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. সীমান্ত দিয়ে শিশু ও নারী-পুরুষ প্রবে‌শের চেষ্টা ব‌্যর্থ ক‌রলো বি‌জি‌বি

সীমান্ত দিয়ে শিশু ও নারী-পুরুষ প্রবে‌শের চেষ্টা ব‌্যর্থ ক‌রলো বি‌জি‌বি

প্রকাশিত হয়েছে : ৬:৪০:৪১,অপরাহ্ন ১৩ জুলাই ২০২০ | সংবাদটি ৫৫৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া থে‌কে সংবাদদাতা:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ৭ শিশুসহ ১২ নারী-পুরুষ বাংলা‌দে‌শে প্রবে‌শের চেষ্টা ব‌্যর্থ ক‌রে দি‌য়ে‌ছে বি‌জি‌বি।

দু`‌দে‌শের সীমান্তরক্ষী‌দের বাধাঁর মুখে গত ৩ দিন ধরে সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমানায় মন‌বেতর জীবন যাপন কর‌ছে ওই সকল নারী-পুরুষরা।

অনাহার ও অর্ধাহারে তারা মানবেতর দিন পার করছে বলে ভারতীয় নাগরিক জাকির হোসেন টেলিফোনে বাংলাদেশের সাংবাদিকদের জানায়।

এ নিয়ে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় দু‘দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও তথ্য প্রমাণের অভাবে তারা কোন দেশের নাগরিক তা শনাক্ত করা যায়নি। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

সমাধানের লক্ষ্যে পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতেৃত্ব দেন বিজিবির কসবার কোম্পানি কমান্ডার সুবেদার করিম উদ্দিন প্রধান এবং ভারতের বিএসএফের পক্ষ নেতৃত্ব দেন কমলাসাগর বিএসএফ ক্যাম্পের পরিদর্শক প্রবেশ কুমার।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবা পৌর শহরের হাকর এলাকার ভারত সীমান্তের ২০৩৯/১২ এস পিলারের নিকট দিয়ে শনিবার সন্ধ্যায় ৭জন শিশুসহ ১২জন নারী-পুরুষ কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এই সময় টহলরত বিজিবি বাঁধা দেয়।

এই নিয়ে শনিবার সন্ধায় ওই এলাকায় বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠক বলা হয়েছে, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন চলছে। কাউকে বাংলাদেশে পুশইন করা যাবে না। ওই বৈঠকের পরও ১২জন নারী-পুরুষকে সীমান্তের শূণ্য রেখায় ভারতীয় এলাকায় সোমবার দুপুর পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে।

অপরদিকে তাদেরকে সীমান্তের অন্য কোন এলাকা দিয়ে যেন পুশইন করতে না পারে এ জন্য পুরো সীমান্ত এলাকায় বিজিবি টহল আরও জোরদার করা হয়েছে। এদিকে এই ১২জন নারী-পুরুষকে বাংলাদেশের বেদে পরিবারের সদস্য বলে দাবি করেছে তাদের আত্মীয় স্বজনরা।

সকাল ১১টার দিকে ১০-১২জন বেদে মহিলা-পুরুষ কসবা বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান করতে দেখা যায়। বিজিবি তাদের তাড়িয়ে দিলে এরা স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। দেলোয়ার হোসেন (৪০), মঙ্গল মিয়া (৫০) নামক দুই বেদে সর্দার জানায়, তারা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের অধিবাসী। কেউ কেউ ঢাকার সাভারের কাঞ্চনপুর এলাকার অধিবাসী।

বেদে সর্দাররা জানান, বাংলাদেশ-ভারতের শুন্য রেখায় আটক শিশু, নারী-পুরুষরা তাদের আত্মীয় এবং পরিবার পরিজন। গত ৩ মাস পূর্বে এরা একটি শিশুর চিকিৎসা করতে এবং তাদের পেশাগত কাজ করতে বৈধভাবে ত্রিপুরায় পাড়ি জমায়। সেখানে যাওয়ার পর এরা লকডাউন আটকা পড়লে বিএসএফ তাদের পুশইন করতে নিয়ে আসে।

পরে এসকল বেদেরা কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সাথে দেখা করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, বেদে সম্প্রদায়ের কিছু লোক আমার কাছে এসেছিলো। আটকে পড়া বেদেরা যদি চান্দিনার বাসিন্দা হয়, তাহলে সেখানকার নির্বাহী অফিসার এবং চেয়ারম্যানের প্রত্যায়নপত্র নিয়ে এলে তিনি জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানাবেন।

এই ব্যাপারে বিজিবির ৬০ ব্যাটেলিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এস এম মেহেদী হাসান বলেন, আটকে পড়া মানুষগুলোর সঠিক পরিচয় পাওয়া যায়নি। তাই তারা বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এই ঘটনা নিয়ে এলাকায় বিএসএফ বিজিবি স্ব-স্ব সীমানায় টহল জোরদার করেছে।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top