logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. ভুয়া খব‌রের সাই‌টে মোটা অঙ্কের টাকা দেয় গুগল ও অ্যামাজন!

ভুয়া খব‌রের সাই‌টে মোটা অঙ্কের টাকা দেয় গুগল ও অ্যামাজন!

প্রকাশিত হয়েছে : ২:৩৮:০৯,অপরাহ্ন ০৯ জুলাই ২০২০ | সংবাদটি ২১৭০ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: ভুল তথ্য, ভুয়া খবর পরিবেশন করছে এমন সাইটগুলোকে বিশাল অঙ্কের টাকা দিচ্ছে গুগল ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠান৷ এমন তথ‌্য দি‌য়ে‌ছেন গ‌বেষকরা।

গবেষকরা বলছেন, ভুয়া খবর ছড়িয়েই কিছু সাইট বছর শেষে মোট আড়াই কোটি ডলার পেয়ে যেতে পারে৷

কোভিড-১৯ সম্পর্কে যেসব ওয়েবসাইট ভুল তথ্য এবং ভুয়া খবর পরিবেশন করছে, তাদের বিজ্ঞাপনের শতকরা ৯৫ ভাগই যাচ্ছে গুগল, অ্যামাজন এবং ওপেন-এক্স থেকে৷ এমন তথ্য বেরিয়ে এসেছে গ্লোবাল ডিজইনফর্মেশন ইনডেক্স (জিডিআই)-এর সাম্প্রতিক এক সমীক্ষা থেকে৷জিডিআই-এর এমন এক টুল রয়েছে যা দিয়ে পরিবেশিত তথ্যের সঠিকতা যাচাই করে সংশ্লিষ্ট নিউজ আউটলেটের মূল্যায়ন করা যায়৷ সেই টুল ব্যবহার করেই ৪৮০টি ভুয়া খবর পরিবেশনকারী ওয়েবসাইটের গত কয়েক মাসের কাজ বিশ্লেষণ করেছেন জিডিআই-এর গবেষকরা এবং তার ভিত্তিতেই একটি প্রতিবেদন প্রকাশ করেছেন৷

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৪৮০টি ওয়েবসাইট কোভিড-১৯ নিয়ে শুধু ভুল তথ্য এবং ভুয়া খবরই পরিবেশন করছে না, রোগটির আগমন এবং এর চিকিৎসা সম্পর্কে নানা ধরণের ষড়যন্ত্র তত্তও ছড়িয়ে দিচ্ছে ওয়েব দুনিয়ায়৷করোনার প্রাদুর্ভাবের জন্য ফাইভ-জি প্রযুক্তি দায়ী- এমন ভুল তথ্য পরিবেশন করেও ওয়েবসাইটগুলো মানুষকে বিভ্রান্ত করছে বলে জিডিআই-এর প্রতিবেদনে জানানো হয়৷

৪৮০টির মধ্যে অ্যামেরিকানথিঙ্কারডটকম, বিগলিগপলিটিক্সডটকম, দ্যগেটওয়েপান্ডিটডটকম এবং আরটিডটকম-এর মতো সুপরিচিত ওয়েবসাইটও রয়েছে৷

ভুল তথ্য, ভুয়া খবর এবং ষড়যন্ত্র তত্ত প্রচার করে গুগল, অ্যামাজনের মাধ্যমে ওয়েবসাইটগুলো যেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পাচ্ছে, সেসবের নামও জানানো হয়েছে জিডিআই-এর প্রতিবেদনে৷ বলা হয়েছে, ব্লুমবার্গ নিউজ, এল’ওরিল, মাইক্রোসফট এবং টি-মোবাইলও রয়েছে সেই তালিকায়৷

জিডিআই-এর প্রোগ্রাম ডিরেক্টর ক্রেইগ ফাগান মনে করেন, ‘‘কোভিড-১৯ সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করা ওয়েবসাইটগুলো প্রতিটি ডলার পাচ্ছে নির্ভরযোগ্য ওয়েবসাইটগুলোকে বঞ্চিত করে৷” তিনি আরো মনে করেন এক্ষেত্রে গুগল, অ্যামাজনের মতো টেক কোম্পানিগুলোকে আরো জবাবদিহিতার আওতায় আনা উচিত, কারণ, ‘‘মত প্রকাশের স্বাধীনতার মানে ভুল তথ্যের বিনিময়ে অর্থ উপার্জন নয়৷”

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top