logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. গোলাপগ‌ঞ্জে জমির পর্চা জালিয়াতি, আপন ৪ ভাই‌ কারাগা‌রে!

গোলাপগ‌ঞ্জে জমির পর্চা জালিয়াতি, আপন ৪ ভাই‌ কারাগা‌রে!

প্রকাশিত হয়েছে : ৪:২৪:৩২,অপরাহ্ন ০৮ জুলাই ২০২০ | সংবাদটি ৯৪০ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: গোলাপগঞ্জে জমির পর্চা জালিয়াতি করে ভূমি আত্মসাতের অভিযোগে আপন চার ভাই‌কে কারাগারে পা‌ঠিয়ে‌ছে আদালত।

তারা হ‌লেন, উপজেলার ফুলবা‌ড়ি ইউ‌নিয়‌নের হেতিমগঞ্জ গ্রা‌মের মৃত আতাউর রহমান মিয়া ঠাকুরের পুত্র হেলাল আহমদ, দিলাল আহমদ, ইকবাল আহমদ ও তালাল আহমদ।

বুধবার (৮ জুলাই) সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জা‌মিন চাই‌তে গে‌লে তা‌দের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এর আগে এ জা‌লিয়া‌তির সা‌থে জড়িত সন্দেহে আরো চার নারীকে জেলে প্রেরণ করেন আদালত। এ নিয়ে পর্চা জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে একই পরিবারের ৮ জনকে জেলে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা গেছে , গোলাপগঞ্জের হেতিমগঞ্জ গ্রামের মো. আখলাছ মিয়ার মালিকানাধীন হাতিম নগর দক্ষিণ মৌজার কয়েকটি দাগের জায়গার জাল পর্চা তৈরী করে একই গ্রামের হেলাল আহমদ (৪৫) ও তার পরিবারের ৮ সদস্য। পরে এই জায়গা তাদের নামে নামজারী করে নেয়।

বিষয়টি জানার পর জায়গার মালিক মো. আখলাছ মিয়া গোলাপগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে ২০১৯ সালে হেলালসহ তার পরিবারের ৮ নারী-পুরুষের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার একটি মামলা করেন।

মামলায় উল্লেখিত চারজন ছাড়াও একই পরিবারের আরো ৪ নারীকে আসামী করা হয়। তারা হচ্ছেন, হেলালের বোন শিরিন বেগম, জুলি বেগম, হেলালের মা হোসনা বেগম লেবু ও হেলালের ভ্রাতৃবধু ফরিদা বেগম।

আদালত মামলা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিতে প্রেরণ করেন। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি জোন সিলেট-এর উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক এ বছরের ১৬ ফেব্রুয়ারী আদালতে জালিয়াতি ও প্রতারণার ঘটনা সত্য বলে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, গোলাপগঞ্জ উপজেলার জে’এল ৩৩ নং হাতিম নগর দক্ষিণ মৌজার ২০নং ডিপি খতিয়ানে ( বুজারত ২২৫ ও ২২৬ নং খতিয়ানে) জায়গার পর্চা জাল করে হেলাল ও তার পরিবারের লোকজন তাদের নামে নামজারী করেন নেন। মামলার আসামীরা ২২২ দাগের স্থলে ২৭৯, ২৫৬ দাগের স্থলে ৭৩২ ও ৭৩৮ দাগ লিখে কয়েকটি জায়গার দাগে ২ শতকের স্থলে ৩ শতক, অপর একটি দাগে ৩ শতকের স্থলে ৫ শতক, ৫ শতকের স্থলে ৭ শতক লিখিয়ে জায়গা তাদের নামে সঠিক বলে নামজারী করে নেয়।

প্রতিবেদন দাখিলের পর গত ৮ মার্চ মামলার ৪ নারী আসামী আদালতে আত্মসমর্পণ করলে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। এ সময় জালিয়াতির মূল হোতা হেলালসহ চার পুরুষ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।

দীর্ঘদিন পলাতক থাকার পর প্রধান আসামী হেলালসহ ৪ সহোদর বুধবার সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চায়। আদালত জামিন নাকচ করে তাদের জেলে প্রেরণের নির্দেশ দেন।

আসামীদের পক্ষে জামিন শুনানী করেন সিলেট জেলা বারের অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীসহ কয়েকজন। এ সময় বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হুমায়ুন রশিদ। তাকে সহযোগিতা করেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামিউল আলম ও অ্যাডভোকেট শরীফ আহমদ।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top