logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. গা‌ড়ি আট‌কি‌য়ে ঘুষ নেয়ার অ‌ভি‌যো‌গে পু‌লিশ‌ অবরুদ্ধ!

গা‌ড়ি আট‌কি‌য়ে ঘুষ নেয়ার অ‌ভি‌যো‌গে পু‌লিশ‌ অবরুদ্ধ!

প্রকাশিত হয়েছে : ১১:১১:৪৭,অপরাহ্ন ০৪ জুলাই ২০২০ | সংবাদটি ৭৯২ বার পঠিত

ভৈরব থে‌কে, খুর‌শেদ পা‌টোয়ারী:: নরসিংদীর বেলাবতে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ঢাকা-সিলেট মহাসড়কে দায়িত্ব পালনের সময় মহাসড়কে না গেলেও অহেতুক সিএনজিচালিত অটোরিকশাসহ থ্রি-হুইলার আটক ও ঘুষ গ্রহণ করে ছেড়ে দেয়াসহ চালকদের হয়রানির অভিযোগ উঠেছে।

ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ থ্রি-হুইলার চালকদের অভিযোগ, ভৈরব হাইওয়ে থানা পুলিশ দীর্ঘদিন ধরে বেলাব ও রায়পুরা থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের বিভিন্ন সংযোগ সড়কে চলাচলকারী সিএনজি, অটোরিকশা, বিভাটেক গাড়ি অন্যায়ভাবে আটক করে। এ সময় বড় অংকের ঘুষ দিলে পুলিশ ঘটনাস্থল থেকেই আটককৃত গাড়ি ছেড়ে দেয়। তাদের চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে গাড়ি ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়। এছাড়া হাইওয়ে পুলিশ অটোরিকশা ও বিভাটেক গাড়ি আটক করে ভাঙচুর, গাড়ির টায়ার কেটে দেয়া, গর্তে ফেলা দেয়াসহ নানাভাবে হয়রানি করে থাকে।

শনিবারও (৪ জুলাই) বারৈচা বাসস্ট্যান্ডে মহাসড়কের সীমানার পাশ থেকে অন্যায়ভাবে সিএনজিচালিত অটোরিকশা আটক করে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। আটকের পর সিএনজি অটোরিকশা ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িসহ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করে।

বারৈচা-রায়পুরা সড়কে চলাচলকারী সিএনজি চালক আনোয়ার, মারজান হোসেন, বিভারটেক চালক কামালসহ একাধিক চালক অভিযোগ করে বলেন, প্রায়ই ভৈরব হাইওয়ে থানা পুলিশ আমাদের গাড়ি আটক করে নিয়ে যায়। পরে মোটা অঙ্কের
ঘুষ দিয়ে গাড়ি আনতে হয়। টাকা না দিলে অনেক সময় তারা গাড়ির টায়ার কেটে দেয়, ভাঙচুর করে গর্তে ফেলে দেয়।
সিএনজি চালক পারভেজ অভিযোগ করেন, কিছুদিন আগে হাইওয়ে ভৈরব থানা পুলিশ আমার সিএনজি আটক করে। পরে আমি ২৫ হাজার টাকা দিয়ে গাড়ি ফেরত আনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে হাইওয়ে পুলিশ জানায়, থ্রি-হুইলার চালকরা নিষেধাজ্ঞার পরও অন্যায়ভাবে সিএনজি অটোরিকশা, ইজিবাইক বিভাটেক গাড়ি নিয়ে মহাসড়কে উঠে এ কারণে তাদের গাড়ি আটক করা হয়। আজকেও একটি সিএনজি সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে উঠে গেলে পুলিশ সিএনজিটি আটক করে। পরে চালকরা অন্যায়ভাবে একজোট হয়ে পুলিশের গাড়ি মহাসড়কে আটককে রাখে।

ঘটনাস্থলে থাকা ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, মহাসড়কে থ্রি হুইলার গাড়ি চলাচল করা নিষেধ থাকা সত্ত্বেও তারা এসব গাড়ি নিয়ে মহাসড়কে উঠে। এ সময় আমাদেরকে দেখে তারা ভিতরের রাস্তায় চলে যাওয়ার চেষ্টাকালে আমরা তাদের আটক করি। পরে তারা অন্যায়ভাবে একতাবদ্ধ হয়ে আমাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে।

ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মামুন উর রশিদ হয়রানি ও ঘুষ বাণিজ্যের কথা অস্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি গিয়েছি। সিএনজি চালকরা মহাসড়কে উঠায় তাদের গাড়ি আটক করা হয়। কিন্তু পরে চালকরা বেআইনিভাবে পুলিশের গাড়ি মহাসড়কে আটককে চাবি নিয়ে যায়। মহাসড়কে এসব চালকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top