logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. টাকা খরচ ক‌রে ডাক্তার হ‌য়ে‌ছি, রোগীর কাছ থেকে কত নেব এটা আমার বিষয়!

টাকা খরচ ক‌রে ডাক্তার হ‌য়ে‌ছি, রোগীর কাছ থেকে কত নেব এটা আমার বিষয়!

প্রকাশিত হয়েছে : ৫:৫৩:৩৯,অপরাহ্ন ০৪ জুলাই ২০২০ | সংবাদটি ১৪৭৫ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: ঢাকা ধামরাইয়ে লাইসেন্স বিহীন একটি ডায়াগনস্টিক সেন্টারে একরোগীকে ১৩০ টাকার ইনজেকশন পুশ করে জহুরুল ইসলাম রনি নামে এক ডাক্তার ২৫০০ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রতিবাদ করলে ডাক্তার রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে হট্টগোল শুরু হলে স্থানীয়রা এগিয়ে গেলে ডাক্তার কৌশলে সটকে পড়েন।

আর ঐ ডাক্তার ব‌লে‌ছেন, দশ লাখ টাকা খরচ ক‌রে ডাক্তার হ‌য়ে‌ছি, রোগীর কাছ থেকে কত নেব এটা আমার বিষয়।

শুক্রবার (৩ জুলাই) ঘটনাটি ঘটেছে কাওয়ালীপাড়া বাজারে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে।

রোগীর স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শুক্রবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী আলেকা বেগম কোমরের ব্যথা নিয়ে ডাক্তার দেখাতে আসেন ধামরাইয়ের নবগ্রাম (কাওয়ালীপাড়া) বাজারের পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে ৫০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তার মুহাম্মদ জহুরুল ইসলামকে (রনি) দেখান। এরপর তিনি নিজের সরবরাহ করা তিনটি ইনজেকশন পুশ করেন আলেকার মাংসপেশীতে। নেওয়া হয় ২৫০০ টাকা।

পরে ব্যাথা উপশমের ইনজেকশন ২৫০০ টাকা জানতে পেরে রোগীর স্বজন সোহেল মাহমুদ চেম্বারে গিয়ে ডাক্তারের কাছে জানতে চান কি কি ইনজেকশন পুশ করা হয়েছে। এতে ডাক্তার রণি উত্তেজিত হয়ে সোহেলের সঙ্গে দুর্ব্যবহার করেন। এদিকে কি কি ইনজেকশন পুশ করা হয়েছে তা প্রেসক্রিপশনে উল্লেখ করেনি ডাক্তার রনি। পরে জানা যায় ওই ইনজেকশনের মূল্য ১২০-১৩০ টাকা। এক পর্যায়ে ডাক্তার রনি কৌশলে সেখান থেকে সটকে পড়েন।

পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক শাহজাহান কবির বলেন, পরবর্তীতে ওই রোগীর কাছ থেকে এক হাজার টাকা নেওয়া হবে এই শর্তে রোগীর স্বজনদের সঙ্গে আপস হয়ে গেছে।

সোহেল মাহমুদ জানান, ডাক্তারের সরবরাহ করা তিনটি ইনজেকশন পুশ করে ভিজিটসহ আড়াই হাজার টাকা নেওয়ার প্রতিবাদ করলে ডাক্তার রনি উত্তেজিত হয়ে পড়েন।

রোগীর ভগ্নিপতি আবদুল মান্নান বলেন, কষাই ডাক্তার রনি অনেক রোগীকে ইনজেকশন পুশ করে দুই থেকে ১৫ হাজার টাকাও নিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মোবাইল ফোনে ডাক্তার জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দশ লাখ টাকা ব্যয় করে ডাক্তারী শিখেছি। আমার চেম্বারে আসলে আমি রোগীর কাছ থেকে কত টাকা নেব এটা আমার বিষয়। এ ছাড়া তিনি বলেন, গরিবদের জন্য আমার চেম্বার নয়। তাদের জন্য সরকারি হাসপাতাল আছে।

ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, লাইসেন্স না থাকা পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কিছু কর্মচারী আছেন যারা রোগীদের ফুসলিয়ে ডাক্তারসহ নিজেরা হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।

এদিকে প্রেসক্রিপশনপত্রে দেখা যায়, হাড়-জোড়া, বাত-ব্যাথা ও ডায়াবেটিস, ফুট-আলসার ও ট্রমা সার্জন ডা. মুহাম্মদ জহুরুল ইসলাম (রনি)। এতে আরো লেখা রয়েছে এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোপেডিক)-কোর্স, সিসিডি বারডেম হাসপাতাল, ট্রমা সার্জারিতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত (ইন্ডিয়া), ডব্লিউএইচও ফলো অন অর্থোপেডিক ট্রমা ম্যানেজমেন্ট ইন্ডিয়া। নিটোর (পঙ্গু হাসপাতাল) ঢাকা।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top