সিলেট বিএনপির প্রবীণ নেতা এম এ হক আর নেই
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:৪২,অপরাহ্ন ০৩ জুলাই ২০২০ | সংবাদটি ১০৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিএনপির প্রবীণ নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক আর নেই।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার কিছু পর সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
এরআগে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরে করোনা উপসর্গ ছিল বলে ধারনা করা হয়েছিল।
প্রবীণ এ নেতা সিলেটের একজন সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।






