logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. লা‌দেন‌কে `শহীদ` আখ্যায়িত, সমালোচনার মুখে ইমরান খান!

লা‌দেন‌কে `শহীদ` আখ্যায়িত, সমালোচনার মুখে ইমরান খান!


প্রকাশিত হয়েছে : ৩:২৫:৪১,অপরাহ্ন ২৬ জুন ২০২০ | সংবাদটি ৪৭০ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির জাতীয় সংসদে দেয়া এক ভাষণে সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িত করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

ওই মন্তব্যের পর পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খানের তীব্র সমালোচনা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২৫ জুন) ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্কের অবনতি বিষয়ে পাকিস্তানের সংসদে কথা বলার সময় এই মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তাদের এক প্রতিবেদনে পাকিস্তানকে ‘আঞ্চলিকভাবে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করার পর ওই প্রতিবেদনের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘এই অঞ্চলে আল কায়েদার শক্তি অনেক কমেছে বলে প্রতিবেদনে স্বীকার করা হলেও, আল কায়েদাকে ধ্বংস করার পেছনে পাকিস্তানের উল্লেখযোগ্য ভূমিকাকে উপেক্ষা করা হয়েছে প্রতিবেদনে।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রেক্ষিতে বৃহস্পতিবার সংসদে ওসামা বিন লাদেনের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ‘আমরা যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্রকে) সমর্থন দিয়েছি এবং তার বিনিময়ে আমার দেশকে যে পরিমাণ অপমান সহ্য করতে হয়েছে, আমার মনে হয় না সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দিয়ে কোনো দেশকে কখনো এতটা অপমানিত হতে হয়েছে।’

মার্কিন বাহিনী পাকিস্তানের কর্তৃপক্ষকে না জানিয়ে পাকিস্তানের ভেতরে ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেন ইমরান খান। তিনি বলেন, ‘তারা অ্যাবোটাবাদে এসে ওসামা বিন লাদেনকে হত্যা করে, শহীদ করে দেয়। আমাদের মিত্র আমাদের অজ্ঞাতে আমাদের দেশের ভেতরে ঢুকে একজনকে মেরে ফেলে এবং আমাদেরকেই জানায় না।’

ইমরান খান বলেন, ‘আর এরপর পুরো পৃথিবীর মানুষ আমাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছে। সে সময় পৃথিবীর যত দেশে পাকিস্তানিরা ছিল, তাদের ভোগান্তি পোহাতে হয়েছে’।

রয়টার্সের খবর অনুযায়ী, ইমরান খানের এই মন্তব্যের পর সংসদেই তার সমালোচনা করেন বিরোধী দল পিএমএল-এন’এর সিনিয়র নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

ওসামা বিন লাদেনকে ‘চরম সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে খাজা আসিফ সংসদে তার বক্তব্যে বলেন, ‘সে (ওসামা বিন লাদেন) আমার দেশকে ধ্বংস করেছে, আর তিনি (ইমরান খান) তাকে শহীদ বলছেন।’

পাকিস্তানের পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারী – যার দল ২০১১ সালে অ্যাবোটাবাদ অভিযানের সময় ক্ষমতায় ছিল – ইমরান খানের বিরুদ্ধে সহিংস সন্ত্রাসবাদের প্রশংসা করার অভিযোগ তুলেছেন।

তবে ইমরান খানের বক্তব্য এবং বিরোধী দলের সমালোচনা সম্পর্কে জানতে চাওয়া হলে পাকিস্তান সরকারের মুখপাত্র রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেননি।

ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন বাহিনীর হামলায় মারা যায় ২০১১ সালে। ওই সময় আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর হেলিকপ্টার পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালালেও সে সম্পর্কে পাকিস্তান সরকার জানতো না।

ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমেও ইমরান খানের এই মন্তব্যের সমালোচনা করে খবর প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, ইমরান খানের ওই মন্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিলের করা একটি টু্‌ইট পাকিস্তানের পত্রিকা ডন তাদের রিপোর্টে ব্যবহার করেছে ।

ইমরান খানের মন্তব্যকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত করা হচ্ছে বলে শাহবাজ গিল ওই টুইটে উল্লেখ করে বলেন যে, ইমরান খান একবার ওসামা বিন লাদেনকে শহীদ বললেও তার বক্তব্যে দু’বার ‘হত্যা’ শব্দটি ব্যবহার করেছেন। সূত্র: বিবিসি

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top